ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
‘ফ্রিডম ২৫০’ তহবিল ঘোষণা মার্কিন দূতাবাসের, আবেদন অনলাইনে
পার্থ হক
রিপোর্টার
পার্থ হক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানগুলোর জন্য ‘ফ্রিডম ২৫০’ নামের একটি তহবিল ঘোষণা করেছে U.S. Embassy in Bangladesh। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে এ তহবিলে অংশ নিতে প্রতিষ্ঠানগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩০ এপ্রিল ২০২৬।
সোমবার (৩০ মার্চ) দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, এই অনুদান কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশভিত্তিক অলাভজনক সংস্থাগুলোকে এমন উদ্ভাবনী জনসম্পৃক্ত কার্যক্রমের প্রস্তাব জমা দিতে উৎসাহিত করা হচ্ছে, যা আমেরিকার ২৫০তম জন্মবার্ষিকী উদযাপন এবং দুই দেশের সম্পর্ককে তুলে ধরবে।
আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় ফর্ম অনলাইনে পাওয়া যাবে। আবেদন সংক্রান্ত অন্যান্য তথ্য জানতে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত তথ্যের জন্য [email protected] ঠিকানায় ই-মেইল করার সুযোগ রয়েছে।
ফ্রিডম ২৫০ তহবিল মূলত মার্কিন পররাষ্ট্র দপ্তর পরিচালিত একটি অনুদান কর্মসূচি। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহাসিক স্থাপনা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এটি একটি অনুদানভিত্তিক উদ্যোগ, যেখানে অর্থ ফেরত দিতে হয় না এবং সাধারণত প্রকল্পভিত্তিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠান এ সুবিধা পেয়ে থাকে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে