ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
পার্থ হক
রিপোর্টার
পার্থ হক: অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব অ্যাডিলেড ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন প্রোগ্রামে ‘গ্লোবাল অ্যাকাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ’-এর আওতায় ভর্তি ও আর্থিক সহায়তার সুযোগ দিচ্ছে।
এই স্কলারশিপের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফির ওপর ৫০ শতাংশ পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। বাংলাদেশসহ ভিয়েতনাম, তাইওয়ান, কলম্বিয়া ও শ্রীলঙ্কার শিক্ষার্থীরাও এই সুযোগের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ মে ২০২৬।
১৮৭৪ সালে প্রতিষ্ঠিত দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের চারটি ক্যাম্পাস রয়েছে অ্যাডিলেডের নর্থ টেরেস, রোজওয়ার্থি ক্যাম্পাস, উরব্রায় ওয়েট ক্যাম্পাস এবং মেলবোর্ন ক্যাম্পাস। এছাড়া থেবার্টন, ন্যাশনাল ওয়াইন সেন্টার ও সিঙ্গাপুরের এনজি অ্যান-অ্যাডিলেড শিক্ষা কেন্দ্রে এর স্যাটেলাইট ক্যাম্পাস রয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে মোট পাঁচটি অনুষদ রয়েছে।
সুযোগ-সুবিধা
প্রতিটি অনুষদে দুইটি করে স্কলারশিপ দেওয়া হবে। এতে শিক্ষার্থীরা টিউশন ফির ৫০ শতাংশ পর্যন্ত সহায়তা পাবেন। স্কলারশিপ পাওয়ার জন্য একাডেমিক ফলাফল হিসেবে ATAR ৯৮ বা জিপিএ ৬.৮ থাকতে হবে।
যোগ্যতা
অ্যাডিলেড ইউনিভার্সিটির স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি যোগ্যতা অর্জন করতে হবে
ডিগ্রি শুরুর আগে প্রি-এনরোলমেন্ট ইংলিশ প্রোগ্রাম (PEP) সম্পন্ন করতে হবে
স্নাতকে ৯৯.৯৯ Raw ATAR বা সমমান থাকতে হবে
স্নাতকোত্তরে জিপিএ ৭-এর মধ্যে ৬.৯ বা সমমান থাকতে হবে
আবেদন প্রক্রিয়া
এই স্কলারশিপের জন্য আলাদা কোনো আবেদন ফরম জমা দিতে হবে না। যোগ্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে বিবেচনা করা হবে।
বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়ালওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৬।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত