ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দক্ষিণ কোরিয়ার ইউএসটি স্কলারশিপে আবেদন চলছে
পার্থ হক
রিপোর্টার
পার্থ হক: দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটি) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর, পিএইচডি এবং ইন্টিগ্রেটেড মাস্টার্স-পিএইচডি প্রোগ্রামে স্কলারশিপের সুযোগ দিচ্ছে। আগ্রহীরা ২৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।
ইউএসটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়, যা ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি প্রায় ৩০টি গবেষণা প্রতিষ্ঠান পরিচালনা করছে, যেখানে চিকিৎসা, প্রকৌশল ও বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে গবেষণার সুযোগ রয়েছে।
সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে
স্নাতকোত্তরে প্রতি মাসে ১২ লাখ কোরিয়ান উন ভাতা প্রদান
পিএইচডিতে প্রতি মাসে ১৬ লাখ কোরিয়ান উন ভাতা প্রদান
সম্পূর্ণ ও আংশিক টিউশন ফি কভার
দুর্ঘটনা, মেডিক্যাল চেকআপ, ই-লাইব্রেরি ও কাউন্সেলিং সুবিধা
বিনামূল্যে কোরিয়ান ভাষা শেখার সুযোগ
আবেদনের জন্য প্রার্থীদের স্নাতকোত্তরের ক্ষেত্রে স্নাতক ডিগ্রি এবং পিএইচডির ক্ষেত্রে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ভালো একাডেমিক ফলাফল, ইংরেজি দক্ষতার সনদ এবং নেতৃত্বের গুণাবলিকে প্রাধান্য দেওয়া হবে।
প্রয়োজনীয় নথির মধ্যে রয়েছে গবেষণা প্রস্তাব, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, মাস্টার্স থিসিস এবং ইংরেজি দক্ষতার প্রমাণপত্র (আইইএলটিএস, টোয়েফল ইত্যাদি)।
আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে অনলাইনে ইউএসটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নির্ধারিত তথ্য পূরণ করতে হবে। ভর্তি আবেদনের জন্য ৩০ মার্কিন ডলার বা ৩৫ হাজার কোরিয়ান উন (নন-রিফান্ডেবল) ফি প্রদান করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদনপদ্ধতি জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত