ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
শান্তিপূর্ণ ক্ষমতা বদলে সন্তুষ্ট ইইউ, তারেক রহমানকে অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নির্বাচন-পরবর্তী শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরকে স্বাগত জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তারেক রহমানকে আবারও অভিনন্দন জানিয়েছে সংস্থাটি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বার্তায় ইইউ জানায়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর হওয়াকে তারা ইতিবাচক হিসেবে দেখছে এবং নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছে।
বার্তায় আরও বলা হয়, বাংলাদেশে ইইউ দীর্ঘদিনের নির্ভরযোগ্য অংশীদার। ইউরোপীয় ইউনিয়ন দেশটির সবচেয়ে বড় রপ্তানি বাজারগুলোর একটি এবং সাম্প্রতিক সময়ে বিদেশি বিনিয়োগের গুরুত্বপূর্ণ উৎস হিসেবেও ভূমিকা রাখছে।
দুই পক্ষের মধ্যে চলমান আলোচনা, সহযোগিতা ও সম্পৃক্ততা আরও বাড়ানোর মাধ্যমে ভবিষ্যতে এই অংশীদারিত্বকে আরও শক্তিশালী ও ঘনিষ্ঠ করার আশা প্রকাশ করেছে ইইউ।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি