ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
যোগ্য প্রার্থী না থাকায় নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশে ধর্মীয় শিক্ষা ও শিক্ষক সংকট নিয়ে উদ্বেগজনক চিত্র তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন, প্রয়োজন থাকা সত্ত্বেও হাজার হাজার শিক্ষক পদ ফাঁকা থাকলেও যোগ্য প্রার্থী না থাকায় নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না, যা শিক্ষা ব্যবস্থার একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মাদরাসা থেকে ছাত্ররা পাস করে বের হচ্ছেন। ভালোভাবে কোরআন শেখেনি বলেই আজকে আমরা ধর্মীয় শিক্ষক পদে নিয়োগ দিতে পারছিনা। কওমি শিক্ষার্থীদের সেই ইকুইভ্যালেন্ট ডিগ্রি নেই। আমরা সেই জায়গায় ৯ হাজার শিক্ষক পদ খালি থাকার পরেও আমরা নিয়োগ দিতে পারছিনা।
আজ বুধবার (১৫ এপ্রিল) সিলেট অঞ্চলের এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি। সিলেট সরকারি মহিলা কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী আরো বলেন, এই সমস্যা কী একদিনে সৃষ্টি হয়েছে তা ভেবে দেখতে হবে। সবকিছু মিলিয়ে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন, যেমনটি দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
মন্ত্রী বলেন, সেই সময় তার কাছাকাছি থেকে কাজ করার সুযোগ হয়েছিল। তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং একটি হলে দুইবার ভিপি নির্বাচিত হন। তখন তিনি দেখেছেন, শহীদ রাষ্ট্রপতি শিক্ষাখাতে বড় ধরনের পরিবর্তন এনেছিলেন। স্বল্প সময়ের জন্য শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেও এমপিও ব্যবস্থার মাধ্যমে শিক্ষকদের জন্য ৫০ শতাংশ বেতন চালু করেছিলেন।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিতেন। সেই সময়ের উন্নয়ন ধারাবাহিকভাবে বজায় রাখা গেলে বর্তমান পরিস্থিতি ভিন্ন হতে পারত।
মন্ত্রী বলেন, বর্তমানে নৈতিক শিক্ষার ঘাটতি প্রকট। শিক্ষা ব্যবস্থা পুঁথিগত জ্ঞাননির্ভর হলেও বাস্তব জীবনে নৈতিকতার অভাব দেখা যাচ্ছে। এ কারণেই স্কুল-কলেজে নৈতিক ও ধর্মীয় শিক্ষার ওপর জোর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং নৈতিকতা ভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)