ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
প্রাথমিক বৃত্তিতে আসছে বড় পরিবর্তন, বাড়তে পারে অর্থ
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে সরকার। বৃত্তি পরীক্ষাকে আরও আকর্ষণীয় করতে বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ দুই ক্ষেত্রেই বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রাথমিকে বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে। বৃত্তির অর্থের পরিমাণ এবং কত সংখ্যক শিক্ষার্থী এই সুবিধা পাবে তা নতুন করে পর্যালোচনা করা হবে। বিশেষ করে সরকারি ও বেসরকারি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নতুন মানদণ্ড নির্ধারণের কথাও বিবেচনায় রয়েছে, যাতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আগ্রহ বাড়ে।
শিক্ষার হার বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য শিক্ষার হার ৯৬ শতাংশে উন্নীত করা। এ লক্ষ্য অর্জনে প্রাথমিক শিক্ষার পাশাপাশি অনানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা পুনরায় চালুর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। সরকারের উদ্দেশ্য হলো বৃত্তির মতো কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালমুখী করা এবং তাদের পড়াশোনায় আগ্রহী করে তোলা। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনার পরিকল্পনাও রয়েছে।
এর আগে প্রতিমন্ত্রী মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান উপস্থিত ছিলেন।
পরিদর্শন সম্পর্কে তিনি জানান, শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, তা নিশ্চিত করাই ছিল মূল লক্ষ্য। স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে বলেও তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি নিজে দুটি কেন্দ্র পরিদর্শন করেছেন এবং জেলা-উপজেলা পর্যায় থেকেও সার্বিক পরিস্থিতির খোঁজ নেওয়া হচ্ছে, যেখানে এখন পর্যন্ত সব রিপোর্ট ইতিবাচক এসেছে।
তবে কিছু শিক্ষার্থীর অনুপস্থিতি লক্ষ্য করা গেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে উপস্থিতি বাড়াতে নতুন উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহিত করতে বিদ্যমান কার্যক্রমের পাশাপাশি আরও পদক্ষেপ গ্রহণের কথাও জানান তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ
- ফেল করা শিক্ষার্থীরা কতবার পরীক্ষা দিতে পারবে, জানালেন শিক্ষামন্ত্রী
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- উপাচার্য সংকটে দেশের ৩১ বিশ্ববিদ্যালয়, তালিকা দেখুন এখানে
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে যা জানালেন রুমিন ফারহানা
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা