ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
দুই লাখ টন তেলবাহী জাহাজ বন্দরে নোঙর করেছে: চিফ হুইপ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেডের কার্যক্রম বন্ধ হওয়ার খবরটি সম্প্রতি গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়। একইসঙ্গে দুই লাখ টন অপরিশোধিত তেল বহনকারী দুটি জাহাজ বন্দরে নোঙর করার ঘটনাটিও গুরুত্বের সঙ্গে সংবাদমাধ্যমে উপস্থাপন করা প্রয়োজন ছিল বলে মন্তব্য করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের বিরতির সময় সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের সামগ্রিক উন্নয়ন ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মানবিক রাষ্ট্র গঠন, গণতন্ত্র সুসংহত করা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই তার প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্যে তিনি সব ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠায় উদ্যোগ নিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ গঠনের বিষয়ে চিফ হুইপ জানান, আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতার জন্য বহুভাষাভিত্তিক শিক্ষায় গুরুত্ব দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যে আরবি, চীনে মান্দারিন, ইতালিতে ইতালিয়ান, কোরিয়ায় কোরিয়ান এবং জাপানে কাজের জন্য জাপানিজ ভাষা শেখার ওপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি বৈশ্বিক যোগাযোগের জন্য ইংরেজিকে দ্বিতীয় ভাষা হিসেবে আরও শক্তিশালীভাবে শেখানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এ বিষয়ে একটি নির্দেশিকা তৈরির কাজ চলছে, যা শিক্ষা মন্ত্রণালয় পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবে।
সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, সরকার ও বিরোধী দলের মধ্যে কিছু মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে একটি ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে বলে তারা আশাবাদী। গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের উন্নয়নই মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি। পার্লামেন্টকে বিতর্ক ও আলোচনার মাধ্যমে আরও কার্যকর করে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, দেশপ্রেমের জায়গা থেকে সবাই মিলেই গঠনমূলক সমাধানে পৌঁছানো সম্ভব।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর