ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
জ্বালানি তেলের মজুত পরিস্থিতি নিয়ে যা জানালেন মনির হোসেন
নিজস্ব প্রতিবেদক: আগামী দুই মাস দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, যা স্বাভাবিক চাহিদা মেটাতে সক্ষম। ডিজেল, অকটেন, পেট্রল ও জেট ফুয়েলের মজুত পরিস্থিতি সন্তোষজনক বলেও তিনি উল্লেখ করেন।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে জ্বালানি সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
জ্বালানি বিভাগের মুখপাত্র আরও বলেন, প্রতি মাসেই জ্বালানির দাম সমন্বয় করা হয় এবং এপ্রিল মাসেও তা করা হয়েছে। আগামী মাসের দাম পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করা হবে।
তিনি জানান, পেট্রল পাম্পে অতিরিক্ত ভিড়ের ঘটনা মূলত ঢাকাকেন্দ্রিক, দেশের অন্যান্য অঞ্চলে এ ধরনের সমস্যা নেই। প্যানিক বায়িংয়ের কোনো প্রয়োজন নেই বলেও তিনি আশ্বস্ত করেন। গত বছরের একই সময়ের তুলনায় এবারও পেট্রল পাম্পগুলোতে সমপরিমাণ জ্বালানি সরবরাহ করা হচ্ছে এবং সরবরাহ ব্যবস্থায় কোনো ঘাটতি নেই।
শিল্প খাতে ডিজেল সরবরাহ স্বাভাবিক রয়েছে উল্লেখ করে মনির হোসেন চৌধুরী বলেন, শিল্প কারখানায় কোনো ধরনের জ্বালানি সংকট নেই। চাহিদা অনুযায়ী তালিকা ধরে নিয়মিতভাবে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি বেসরকারিভাবে ১৪ লাখ মেট্রিক টন জ্বালানি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মার্চ ও এপ্রিল মাসে ক্রুড অয়েল আমদানি সম্ভব হয়নি। তবে এপ্রিলের শেষ বা মে মাসের শুরুতে সৌদি আরব থেকে ভিন্ন রুটে ক্রুড অয়েল দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
সবশেষে তিনি বলেন, দেশের অন্যতম বড় শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড বছরে প্রায় ১৫ লাখ মেট্রিক টন জ্বালানি পরিশোধন করে, যা দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ পূরণ করে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান