ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন অনিন্দ্য ইসলাম
নিজস্ব প্রতিবেদক: নতুন সরকারের মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছেন যশোর-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আজ বিকেলে তার শপথ নেওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তিনি শপথ গ্রহণ করবেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। অমিতের বড় ভাই শান্তনু ইসলাম সুমিত জানিয়েছেন, মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন তিনি এবং পরিবার বিষয়টি নিশ্চিত হয়েছে।
রাজনীতিতে অমিতের এই অন্তর্ভুক্তিকে অনেকেই পারিবারিক ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন। তার বাবা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম জীবদ্দশায় চারবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। বাবার পথ অনুসরণ করেই এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রবেশ করছেন অমিত।
গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে যশোর-৩ আসন থেকে বিজয়ী হন তিনি। নির্বাচনে অমিত পান ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল কাদের পান ১ লাখ ৮৭ হাজার ৪৬৩ ভোট।
১৯৭৫ সালের ২৪ আগস্ট যশোরে জন্মগ্রহণ করা অমিত রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি যশোর জেলা বিএনপির সদস্য এবং দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাজীবনে তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়ন ও আণবিক জীববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন।
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় ফজলুল হক হলের নেতৃত্ব দিয়েছিলেন। পেশাগত জীবনে তিনি ল্যাবস্কান মেডিকেল সার্ভিসেস লিমিটেড ও লোকসমাজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া যশোর মেডিসিন ব্যাংক, রেড ক্রিসেন্ট সোসাইটি, যশোর ইনস্টিটিউট, যশোর প্রেস ক্লাব, চেম্বার অব কমার্সসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন এবং কয়েকটির আজীবন সদস্যও তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ