ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
নোট অব ডিসেন্ট বাদেই জুলাই সনদে সই এনসিপির
নিজস্ব প্রতিবেদক: ‘নোট অব ডিসেন্ট’ বাদ রেখে এবং গণভোটের রায় বাস্তবায়নের শর্তে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, ভিন্নমতের নোট কোনো চূড়ান্ত সিদ্ধান্তের অংশ হতে পারে না—তাই স্পষ্ট অবস্থান নিশ্চিত করেই তারা সই করেছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সনদে স্বাক্ষর শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
নাহিদ ইসলাম জানান, স্বাক্ষরের সময় মন্তব্য অংশে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ না রেখেই তারা দলীয়ভাবে সই করেছেন। তিনি বলেন, গণভোটে জনগণ সংস্কার ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে এবং সেই গণরায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের প্রত্যাশা নিয়েই এনসিপি এই সনদে যুক্ত হয়েছে। তার মতে, আজকের স্বাক্ষরের মাধ্যমে জুলাই জাতীয় সনদের প্রক্রিয়া সম্পূর্ণতা পেল এবং এখন মূল কাজ হবে সংস্কার পরিষদের মাধ্যমে সনদ ও গণভোটের আদেশ অনুযায়ী সংস্কার কার্যকর করা।
তিনি আরও বলেন, আগামীকাল থেকে এই রায় বাস্তবায়নই তাদের প্রধান দায়িত্ব। এনসিপি নির্বাচনে অংশ নিয়ে সংসদে যাচ্ছে এবং জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার বাস্তবায়ন করবে। শপথের আগে এবং অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে সনদের পূর্ণতা নিশ্চিত করতে স্বাক্ষর করা প্রয়োজন ছিল বলেও উল্লেখ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে তারা যমুনায় এসেছেন ঐকমত্যের দলিল হিসেবে বিবেচিত জুলাই জাতীয় সনদে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর সম্পন্ন করতে।
তিনি স্মরণ করিয়ে দেন, জুলাই গণঅভ্যুত্থান থেকেই রাষ্ট্র সংস্কারের দাবি তুলে আসছে তাদের ধারাবাহিক রাজনৈতিক প্ল্যাটফর্ম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে জাতীয় নাগরিক কমিটি এবং পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি—সব পর্যায়েই তারা সংস্কারের পক্ষে দৃঢ় অবস্থানে ছিল। তবে প্রথমবার সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে তারা অংশ নেয়নি, কারণ তখন সনদের আইনি ভিত্তি স্পষ্ট না থাকায় স্বাক্ষরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ছিল। পরে আইনি কাঠামো নিশ্চিত হওয়ায় তারা এতে যুক্ত হয়েছে।
এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাসিন, মনিরা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসাসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- কলকাতার হোটেলে আগুনে নি'হত ৯, শনাক্ত ৫ বাংলাদেশিসহ ৬ জন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- বিদেশে স্কলারশিপে আবেদনের আগে যেসব নথি প্রস্তুত রাখবেন