ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
কাল শপথ নিচ্ছেন নবনির্বাচিত এমপি ও সংস্কার পরিষদ
নিজস্ব প্রতিবেদক: নতুন সংসদের কার্যক্রম শুরু করতে আগামীকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এদিন পর্যায়ক্রমে নবনির্বাচিত সংসদ সদস্যরা এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা শপথ নেবেন।
সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে পরিচালক (উপসচিব) মো. এমদাদুল হকের স্বাক্ষর রয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবন–এর শপথ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর একই স্থানে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠান ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে। এ উপলক্ষে সংশ্লিষ্টদের আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে।
আরও বলা হয়েছে, কোনো কারণে নির্বাচিত সংসদ সদস্যরা আগেই আমন্ত্রণপত্র না পেলে শপথের দিন সংসদ ভবনের টানেলের ভেতরের মূল প্রবেশপথে স্থাপিত ফ্রন্ট ডেস্ক থেকে তা সংগ্রহ করতে পারবেন।
সচিবালয় নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানে অংশ নিতে অবশ্যই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি