ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
দল গ্রহণ না করা পর্যন্ত শপথ নিবেন না নবনির্বাচিত এমপি
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ এম এ হান্নান জানিয়েছেন, তার প্রিয় রাজনৈতিক দল বিএনপি তাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ না করা পর্যন্ত তিনি সংসদে শপথ গ্রহণ করবেন না। তিনি দলের আদর্শ ও রাজনীতির প্রতি তার আজীবনের অঙ্গীকার অটুট থাকবে বলেও মন্তব্য করেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
হান্নান বলেন, ছাত্রজীবন থেকেই তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি বিশ্বাসী হয়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবেন।
তিনি আরও জানান, অতীতে একটি ‘কুচক্রী মহল’ তার দলীয় মনোনয়ন বাতিল করাতে ভূমিকা রেখেছিল। এবারও একই ধরনের ষড়যন্ত্রের চেষ্টা করা হয়েছিল, তবে ফরিদগঞ্জের জনগণ ও তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ সমর্থনে তিনি জনগণের প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন।
এ সময় তিনি বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেননি; নির্বাচনে প্রতিযোগিতা করেছেন একটি জনবিচ্ছিন্ন চক্রের বিরুদ্ধে। পরাজিত পক্ষ নির্বাচন-পরবর্তী সময়ে সহিংসতা ও অপপ্রচারে জড়িয়েছে। এসব বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। নির্বাচনে কারচুপি অভিযোগকে তিনি ‘ভিত্তিহীন’ বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, বিএনপি নেতা সফিউল আলম বাশার মুকুল পাটওয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ