ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
নোয়াখালী-৩: প্রাথমিক ফলাফলে এগিয়ে ধানের শীষ
নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের ১১টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী বরকত উল্লাহ বুলু ১০,২০১ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. বোরহান উদ্দিন পেয়েছেন ৭,৫৬৮ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত স্থানীয় সূত্রে পাওয়া ফলাফলের মাধ্যমে এই তথ্য নিশ্চিত হয়েছে। নোয়াখালী-৩ আসনের মোট ১৬৬টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১১টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। নির্বাচন কমিশন (ইসি) এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ফলাফল ঘোষণা করেনি।
কেন্দ্রভিত্তিক প্রাথমিক ফলাফল:
১১টি কেন্দ্রের সমন্বিত ভোটে ধানের শীষ: ১০,২০১ ভোট
দাঁড়িপাল্লা: ৭,৫৬৮ ভোট
এরই মধ্যে সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। দুটি জেলায় ককটেল বিস্ফোরণসহ কিছু বিচ্ছিন্ন ঘটনার কথা ছাড়া ভোট সাধারণভাবে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের সময় অসুস্থ হয়ে চার জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দুপুর ২টা পর্যন্ত দেশের ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোট পড়েছে, যা মোট ৪২,৬৫১টি কেন্দ্রের মধ্যে ৪৭.৯১ শতাংশ। তিনি জানিয়েছেন, দেশের ভোটাররা উৎসাহ ও দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ