ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
ভয় নয়, খেলায় থাকুন: ঢাকা-৮ এ পাটোয়ারী
নিজস্ব প্রতিবেদক: ভোটের মাঠে ভয় নয়, সাহস ও দৃঢ়তা নিয়ে শেষ পর্যন্ত থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, এটি সাধারণ খেলা নয়, বরং একটি ‘টেস্ট ম্যাচ’—যেখানে শেষ পর্যন্ত টিকে থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মির্জা আব্বাস ডিগ্রি কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পাটোয়ারী বলেন, নানা বাধা ও চাপের মুখেও তারা লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি দাবি করেন, অতীতে তারা নির্যাতনের শিকার হয়েছেন এবং এবারও চাপ রয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে এবং ভোটের মাঠে কাউকে একতরফা আধিপত্য করতে দেওয়া হবে না।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, অনেকেই ভয় ও চাপের কারণে কেন্দ্রে থাকতে সংকোচ বোধ করছেন। তাদের উদ্দেশে তিনি বলেন, ‘৯০ মিনিট খেলায় থাকুন। ভয় পাবেন না। এই খেলায় শাপলা কলির জয় হবে, ইনশাআল্লাহ।’
নির্বাচনের ফল নিয়ে প্রশ্ন করা হলে পাটোয়ারী বলেন, নির্বাচন যদি সুষ্ঠু হয়, তবে যে ফলই আসুক তা মেনে নেওয়া হবে।
তিনি আরও বলেন, বহু ভোটার জানাচ্ছেন, ভয় ও নিরাপত্তাজনিত কারণে তারা ভিন্ন স্লিপ নিয়ে এলেও মনে-প্রাণেই শাপলা কলির প্রতি সমর্থন রেখেছেন। তিনি দাবি করেন, অনেকেই শাপলা কলিতেই ভোট দিচ্ছেন।
রাজনৈতিক সমীকরণ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু প্রতীক ও রাজনৈতিক শক্তির মধ্যে সমঝোতা তৈরি হয়েছে বলে তারা মাঠপর্যায়ে তথ্য পাচ্ছেন। এসব বিষয় ভোটারদের বুঝে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
শেষে পাটোয়ারী বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও জুলুমের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। নিপীড়িত ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই তাদের প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- ডিআর কঙ্গো বনাম ইংল্যান্ড: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- আজকের খেলার সময়সূচি (৩ জুলাই)
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- মির্জা ফখরুলের বাবাকে কবর থেকে ক্ষমা চাইতে বললেন জামায়াত নেতা
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৭১৮, মোট আক্রান্ত ১ লাখ ১৩ হাজার
- এইচএসসি কেন্দ্রের ২০০ গজে প্রবেশে ডিএমপির নিষেধাজ্ঞা
- শেষ ১৬ তে ব্রাজিলের প্রতিপক্ষ কে, জানুন বিস্তারিত