ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ভোটার তালিকার অসঙ্গতিতে ভোট দিতে পারছেন জনগণ: ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৩ আসনের ভোট কেন্দ্রে ভোটার তালিকার অসঙ্গতির কারণে ভোট দিতে এসে অনেক মানুষ ফিরে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ। তিনি মনে করছেন, ভোটারদের এই ভোগান্তি নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
ববি হাজ্জাজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং কর্মকর্তার তালিকার সঙ্গে পোলিং এজেন্টদের তালিকার মধ্যে মিল নেই। এতে অনেক ভোটার তাদের নাম খুঁজে পাচ্ছেন না।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের অনলাইন ডেটাবেজ থেকে প্রাপ্ত ভোটার তথ্যের সঙ্গে কেন্দ্রের পোলিং অফিসারদের খাতার মিল পাওয়া যায় না। পোলিং এজেন্টদের কাছে থাকা প্রিন্টকৃত তালিকাতেও অমিল দেখা যাচ্ছে।’
ববি হাজ্জাজ আরও জানান, তিনি সাতটি কেন্দ্র পরিদর্শন করেছেন এবং প্রায় সব কেন্দ্রে এমন অসঙ্গতি লক্ষ্য করেছেন। এক কেন্দ্রে দীর্ঘ সময় ধরে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে ভোটারের নাম, জন্মতারিখ ও ঠিকানা দিয়ে পুনরায় খুঁজে বের করা সম্ভব হয়েছে। তবে অনেক ভোটার দীর্ঘ সময় অপেক্ষা না করে ফিরে গেছেন।
তিনি আশা প্রকাশ করেন, রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ থাকবে যেন প্রিজাইডিং অফিসাররা সময় নিয়ে ভোটারকে সহায়তা করেন। ভোটারদের জন্য পরিষ্কার এবং কার্যকর সহায়তা নিশ্চিত করতে এ প্রয়োজনীয়।
অপরদিকে, নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। ববি হাজ্জাজ বলেন, ‘গত রাতে কিছু কেন্দ্রে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হলেও আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষা বাহিনী তা দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছে।’
ভোটাররা যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারেন এবং পোলিং এজেন্টদের উপস্থিতিতে সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তাহলে গণতান্ত্রিকভাবে ফলাফল মেনে নেওয়াই সবার দায়িত্ব বলেও মন্তব্য করেন ববি হাজ্জাজ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ