ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
জামায়াতের সাথে সং'ঘর্ষে বিএনপি নেতার চোখ জখম, শোকে মায়ের মৃ'ত্যু
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রামে ভোট কেনার অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে থালতা-মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ গুরুতর আহত হয়েছেন এবং তার একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছেলের এই করুণ অবস্থার খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তাঁর মা মাজেদা বেগম।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের পারশন গ্রামে এই সহিংসতার সূত্রপাত হয়। বর্তমানে আহত বিএনপি নেতা মাসুদ রানা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের জনৈক নেতা ও এক জামায়াত কর্মীকে আটক করে ‘ধানের শীষ’ সমর্থকরা। তাদের কাছ থেকে কিছু টাকা উদ্ধারের পর ইউনিয়ন বিএনপি সভাপতি মাসুদ রানার বাড়িতে আটকে রাখা হয়। এই খবর ছড়িয়ে পড়লে মধ্যরাতে অর্ধশতাধিক মোটরসাইকেলে এসে জামায়াত-শিবির কর্মীরা ওই বাড়িতে হামলা চালায়। ব্যাপক ভাঙচুর ও সংঘর্ষ চলাকালে মাসুদ রানার চোখে গুরুতর আঘাত লাগে।
মঙ্গলবার বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মাসুদ রানার ছেলে সিয়াম আকন্দ অভিযোগ করেন, “জামায়াত-শিবিরের পরিকল্পিত হামলায় আমার বাবার চোখ নষ্ট হয়ে গেছে। এই দুঃসংবাদ শুনে আমার দাদি মাজেদা বেগম আতঙ্কে ও শোকে হার্ট অ্যাটাক করে মারা যান।” জেলা বিএনপির নেতৃবৃন্দ এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এদিকে একই স্থানে পাল্টা সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ অস্বীকার করেছেন বগুড়া-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। তিনি দাবি করেন, জামায়াত কখনও ভোট কেনে না। উল্টো বিএনপি নেতাকর্মীরা তাদের কর্মীদের মারধর করে আটকে রেখেছিল এবং সাধারণ মানুষ তাদের উদ্ধার করতে গিয়েছিল। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
নির্বাচনের মাত্র দুদিন আগে এই সংঘর্ষ এবং প্রাণহানির ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় টহল জোরদার করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)