ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
নির্বাচনে মোট ৪২ হাজার ৯৫৮টি কেন্দ্র, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৫০ শতাংশ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত পৃথক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এবং আনোয়ারুল ইসলাম সরকার নির্বাচনের নিরাপত্তা, প্রস্তুতি এবং ভোটার উপস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
ইসি সানাউল্লাহ জানান, ২৯৯টি সংসদীয় আসনে ৫০টি রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ৮১ জন নারী। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখের বেশি। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ এবং নারী ৬ কোটি ২৮ লাখ। ভোটগ্রহণের জন্য ৪২ হাজার ৬৫৯টি স্থায়ী কেন্দ্র এবং ২৯৯টি পোস্টাল ভোট গণনা কেন্দ্রসহ মোট ৪২ হাজার ৯৫৮টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে প্রায় ৫০ শতাংশ কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য নিয়োজিত থাকছেন। পাশাপাশি দায়িত্ব পালন করবেন ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট। নিরাপত্তা নিশ্চিতে এবার প্রথমবারের মতো ড্রোন (UAV) ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। এছাড়া ৯৫ শতাংশের বেশি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
ইসি সানাউল্লাহ জানান, ১৩ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত দেশব্যাপী বিশেষ অভিযানে ৮৫০টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজই কুমিল্লার একটি এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়েছে। তিনি বলেন, “একটি দুষ্টচক্র পরিকল্পিতভাবে নির্বাচনী সহিংসতা ঘটানোর চেষ্টা চালালেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তা সফল হতে পারছে না।”
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার আশা প্রকাশ করেছেন যে, এবার ভোটের হার ৬৫ থেকে ৭০ শতাংশে পৌঁছাতে পারে। তিনি বলেন, “বর্তমানে দেশে ১৩ কোটি ভোটারের মধ্যে প্রায় ৪ কোটিই তরুণ। তরুণ প্রজন্মের মধ্যে ভোট দেওয়ার স্পৃহা এবার অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। নারী ভোটারদের উদ্দীপনাও চোখে পড়ার মতো। এই বিশাল অংশ কেন্দ্রে উপস্থিত হলে কাস্টিং ভোটে বড় পরিবর্তন আসবে।”
নির্বাচন পর্যবেক্ষণে ৪৫ হাজার ৩৩০ জন দেশীয় এবং ৩৫০ জন বিদেশি পর্যবেক্ষক থাকছেন। ১৫৬ জন বিদেশি সংবাদকর্মীসহ মোট ৯ হাজার ৭০০ সাংবাদিক নিবন্ধন করেছেন। ইসি জানিয়েছে, গণভোট ও সংসদ নির্বাচনের ফলাফল একই সাথে ঘোষণা করা হবে এবং বেশিরভাগ ফলাফল ১২ ফেব্রুয়ারি মধ্যরাতের মধ্যেই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে