ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
কোন আসনের কোন কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা?
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজধানীর গুলশান-২ এলাকার ‘গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ’ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তিনি ওই কেন্দ্রে ভোট দিতে পারেন। ড. ইউনূস যে কেন্দ্রে ভোট দেবেন, সেটি ঢাকা-১৭ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। এই আসনে এবার ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী স. ম. খালিদুজ্জামান।
নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশব্যাপী সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলবে। একই কেন্দ্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও ভোট দেবেন বলে এর আগে জানানো হয়েছে। ফলে হাইভোল্টেজ এই ভোটকেন্দ্রটিকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর