ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করতে আসা জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের একটি প্রতিনিধি দল আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের নেতা ও রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে। বৈঠকে জাপানি প্রতিনিধিরা বাংলাদেশের আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন— রিকিও ইউনিভার্সিটির কলেজ অব ইন্টারকালচারাল কমিউনিকেশনের সহযোগী অধ্যাপক নাওনোরি কুসাকাবে, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পশ্চিম এশিয়া বিভাগের প্রিন্সিপাল ডেপুটি ডিরেক্টর সোনোকো ইচিমুরা এবং সহকারী পরিচালক ইয়োশিয়াকি কোবায়াশি।
সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, দূতাবাসের রাজনৈতিক শাখার প্রধান ও প্রথম সচিব কোমিন কেন, দ্বিতীয় সচিব নিশি ইউকি এবং উপদেষ্টা সোনে কেইতা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাপরিচালক মোহাম্মদ নূরে আলম।
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা জাপানি প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় জাপানের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন। জাপানি প্রতিনিধি দলও একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তাদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ