ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
স্বার্থ রক্ষা না হলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করা হবে না: উপদেষ্টা সাখাওয়াত
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার প্রস্তাবিত চুক্তি নিয়ে বড় তথ্য দিয়েছেন নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, গত তিন মাস ধরে আলোচনা চললেও এখনও বাংলাদেশের স্বার্থ পুরোপুরি রক্ষা হচ্ছে না এবং স্বার্থ রক্ষা না হলে এই চুক্তি করা হবে না।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, “ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির ধারে কাছেও এখন পর্যন্ত আমরা নেই। কারণ কঠিন বিষয়গুলোতে এগ্রিমেন্ট-ডিজএগ্রিমেন্টের বিষয় আছে। প্রায় তিন মাস নেগোসিয়েশন চলেছে, কিন্তু আমরা যে জায়গায় আসছি, সেখানে আমাদের স্বার্থ রক্ষা হচ্ছে না। আমরা বারবার বলেছি যে আমাদের স্বার্থ রক্ষা না হলে আমরা এই চুক্তি করতে পারছি না। হার্ডলাইন আলোচনার পরিপ্রেক্ষিতে এখনও আলোচনা চলছে। যেখানে আমাদের স্বার্থ রক্ষা হচ্ছে না, সেখানে চুক্তি করার সরকারের কোনো ইচ্ছা নেই।”
বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে—আন্দোলনকারীদের এমন অভিযোগের জবাবে উপদেষ্টা বলেন, “যারা এমন স্লোগান দেন, তারা জেনেশুনে বিভ্রান্ত করছেন অথবা তাদের কোনো আইডিয়া নেই। আমাদের চট্টগ্রাম বন্দর ইন্টারন্যাশনালাইজড কানেক্টেড না। এখান থেকে কলম্বো বা সিঙ্গাপুর গিয়ে মাদার ভেসেলে উঠতে হয়। বন্দরকে বাঁচাতে হলে ব্যবস্থাপনা আরও আধুনিক ও আন্তর্জাতিক করতে হবে। দুনিয়ার সব জায়গায় বন্দরের আধুনিকায়ন এসেছে এবং এক্সপার্ট কোম্পানিগুলো চালাচ্ছে। ভারত ও পাকিস্তানেও করাচি বন্দর নিয়ে তারা চুক্তি করছে। তবে আমাদের চট্টগ্রাম বন্দর একটি ন্যাশনাল পোর্ট, এখানে বড় তিনটি টার্মিনাল আছে। একটি টার্মিনাল থেকে যদি চারগুণ লাভ করা যায়, তবে অসুবিধা কী?”
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, “আমি সর্বশেষ যখন চীন যাই, সেখানে একটি বন্দর দেখে অবাক হয়েছিলাম। পাঁচজন কি ছয়জন তরুণ বসে জাস্ট ভিডিও গেমের মতো পুরো পোর্ট চালাচ্ছে। সবকিছুই অটোমেটিক। আমরাও চাই আমাদের পোর্টের ব্যবস্থাপনা স্কিলড কাউকে দিয়ে আরও উন্নত করতে।”
উপদেষ্টা স্পষ্ট করেন যে, সরকার বন্দরের সক্ষমতা ও আয় বৃদ্ধি করতে চায় এবং আলোচনার প্রতিটি পর্যায়ে জাতীয় স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর