ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
নির্বাচনে দোকানপাট বন্ধ রাখতে নেই কোনো সরকারি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারা দেশের দোকানপাট বন্ধ রাখতে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়নি। তবে বড় বড় বাণিজ্যিক বিতান ও শপিংমলগুলো নিজস্ব সিদ্ধান্তে বন্ধ থাকতে পারে। একই সাথে খাবার দোকান, কাঁচাবাজার, মুদি দোকান ও ফার্মেসির মতো জরুরি সেবাগুলো খোলা থাকবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট পক্ষগুলো।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান স্পষ্ট করে জানান, বাণিজ্য মন্ত্রণালয় থেকে সাধারণ দোকানপাট বা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।
তবে দোকান মালিকদের সংগঠনগুলোর মধ্যে এ নিয়ে কিছুটা বিভ্রান্তি দেখা দিয়েছে। সম্প্রতি ‘বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি’ নামের একটি নতুন সংগঠন ১১ ও ১২ ফেব্রুয়ারি সারা দেশের সব দোকান ও শপিংমল বন্ধ রাখার ঘোষণা দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হলে সংগঠনের সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ আজ স্পষ্ট করেন যে, মুদি দোকান, কাঁচাবাজার, খাবারের দোকান ও ফার্মেসি এই ঘোষণার আওতামুক্ত থাকবে। অর্থাৎ এগুলো খোলা থাকবে।
অন্যদিকে, ‘বাংলাদেশ দোকান মালিক সমিতি’র সভাপতি হেলাল উদ্দিন এই কেন্দ্রীয় বন্ধের ঘোষণার বিরোধিতা করেছেন। তিনি মনে করেন, ভোট একটি উৎসব এবং কেন্দ্রীয়ভাবে সব দোকান বন্ধের নির্দেশ দেওয়ার এখতিয়ার কোনো সংগঠনের নেই। স্থানীয় মার্কেট কমিটিগুলো পরিস্থিতি বুঝে নিজেরা সিদ্ধান্ত নেবে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, নির্বাচনের কারণে ইতোমধ্যে অনেক বিপণীবিতানে ছুটির আমেজ শুরু হয়েছে এবং কর্মীরা ভোট দিতে গ্রামের বাড়ির পথে রওনা দিয়েছেন। ফলে অনেক বড় শপিংমল ও মার্কেট কার্যত বন্ধ থাকতে পারে। তবে ভোটার ও জনসাধারণের সুবিধার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও ওষুধের দোকান খোলা রাখার বিষয়ে সব পক্ষই একমত পোষণ করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট