ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
বাণিজ্য উপদেষ্টা
'যুক্তরাষ্ট্রে রপ্তানিতে ৮৫ শতাংশ পণ্যে মিলবে শূন্য শুল্ক সুবিধা'
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ‘এগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড (এআরটি)’ চুক্তির ফলে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া ৮৫ থেকে ৮৬ শতাংশ পণ্যে এখন থেকে শূন্য শুল্ক সুবিধা মিলবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।
উপদেষ্টা জানান, এই চুক্তির প্রধান আকর্ষণ হলো—যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানি করলে তাতে কোনো শুল্ক দিতে হবে না (জিরো ট্যারিফ)। বাংলাদেশের গার্মেন্টস শিল্পে ব্যবহৃত তুলার ৯৮ শতাংশই আমদানিনির্ভর হওয়ায় এই সুবিধা ব্যবসায়ীদের জন্য বিশাল সুযোগ তৈরি করবে। এছাড়াও চুক্তির আওতায় বাকি পণ্যগুলোর ওপর শুল্কহার ২০ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, চুক্তির অধীনে প্রায় ২ হাজার ৫০০টি পণ্য ‘ডিউটি ফ্রি’ সুবিধা পাবে। এর মধ্যে ওষুধ শিল্প (ফার্মাসিউটিক্যালস) সবচেয়ে বেশি লাভবান হবে। পাশাপাশি প্লাস্টিক পণ্য, প্লাইউড বোর্ড ও উড়োজাহাজের যন্ত্রাংশও এই সুবিধার অন্তর্ভুক্ত।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। অন্তর্বর্তী সরকারের দীর্ঘ নয় মাসের ধারাবাহিক আলোচনার ফলে এই শুল্ক কমিয়ে নতুন বাণিজ্য চুক্তি সম্ভব হয়েছে। এই চুক্তিতে একটি ‘এক্সিট ক্লজ’ বা বের হয়ে আসার শর্তও রাখা হয়েছে, যাতে ভবিষ্যতে দেশীয় স্বার্থ ক্ষুণ্ন হলে বাংলাদেশ চুক্তি থেকে সরে আসতে পারে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ অক্টোবর)
- ঢাবির ছাত্রী হলে পুরুষ কর্মীদের অবাধ যাতায়াত, বাড়ছে অস্বস্তি
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট