ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২
আমরা নির্বাচনে অংশ নেওয়া সব দলই একটি সুষ্ঠু ভোট চাই: নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের আইন অনুযায়ী নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের অনুরোধ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি স্পষ্ট করে বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা এবং যেকোনো অনিয়ম মনিটরিং করা নির্বাচন কমিশনের (ইসি) প্রধান দায়িত্ব।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয়, যেখানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।
বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, "নির্বাচনের আগে ভোটারদের টাকা দেওয়াসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। এমনকি টকশোতে নীতিবাক্য প্রচার করেন এমন ব্যক্তিরাও ভোটারদের টাকা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া বিশেষ পোশাক এবং জাল ব্যালট পেপার ছাপানোর খবর গণমাধ্যমে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী এখন ইসির অধীনে, তাই এসব ঘটনা কেন আগে থেকে নজরে আসছে না, তা নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি।"
মাঠ পর্যায়ের প্রশাসনের রাজনৈতিক ঝোঁক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, "কোন ডিসি বা এসপি কোন দলের লোক—এমন হিসাব আমরা গুজব হিসেবেই দেখতে চাই। তবে কমিশনকে নিশ্চিত করতে হবে যেন কোনো কর্মকর্তার কর্মকাণ্ডে পক্ষপাতিত্বের ছাপ না থাকে। অভিযোগের সত্যতা পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।"
নির্বাচনী সরঞ্জাম পরিবহন প্রসঙ্গে তিনি বলেন, দুর্গম এলাকার বাস্তবতায় ভোটের দিন সকালে ব্যালট পাঠানো সম্ভব হচ্ছে না। তবে স্বচ্ছ ব্যালট বাক্স এবং এজেন্টদের উপস্থিতিতে তা খোলার প্রক্রিয়ার ওপর বিএনপি আস্থা রাখছে। জঙ্গি হামলার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, এগুলো অনেক সময় রাজনৈতিকভাবে বড় করে দেখানো হয়; তবে এটি কেবল আইন দিয়ে নয়, সামাজিক সচেতনতা ও প্রতিরোধের মাধ্যমে মোকাবিলা করতে হবে।
পরিশেষে নজরুল ইসলাম খান বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, "আমরা নির্বাচনে অংশ নেওয়া সব দলই একটি সুষ্ঠু ভোট চাই। আমাদের প্রার্থী ও এজেন্টদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যেন নির্বাচনী প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় সরাসরি Live দেখবেন জানুন
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ইপিএস প্রকাশ করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন
- ইপিএস প্রকাশ করেছে বে লিজিং
- টানা ৫ দিনের ছুটি পাচ্ছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান
- বিশ্বরেকর্ড জুটিতে আমিরাতকে ১০ উইকেটে উড়াল নিউজিল্যান্ড
- ৩৬০ মিটার, মোবাইল নিষেধাজ্ঞা ও ক্ষমতার রাজনীতি: নিরাপত্তার নামে কতটা নিয়ন্ত্রণ গ্রহণযোগ্য?
- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: জেনে নিন সরাসরি দেখার উপায়
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- ডিইউপিএস-এর ২৩তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা: সভাপতি আবীর, সম্পাদক হাসিব
- ৪ দিন ইন্টারনেট ব্যাংকিং বন্ধ ঘোষণা
- সাফ অনূর্ধ্ব-১৯ ফাইনাল: ভারত বনাম বাংলাদেশ ম্যাচের চূড়ান্ত ফলাফল জানুন
- এক নজরে দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সময়সূচি
- বিমস্টেকও ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর মধ্যে বিশেষ বৈঠক সম্পন্ন
- উপবৃত্তিতে বড় পরিবর্তন, খুলল নতুন সুযোগ