ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
হাসপাতালে ভর্তি রুহুল কবির রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার সংবাদমাধ্যমকে জানান, রুহুল কবির রিজভী গত কয়েক দিন ধরে তীব্র জ্বর, সর্দি এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ ও দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।
এদিকে, রুহুল কবির রিজভীর দ্রুত রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর দলীয় নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এবং তাঁরাও নেতার দ্রুত সুস্থতা কামনা করছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে