ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২
মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপি থেকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক: দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি বক্তব্য এবং ভোটারদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বিতর্কিত বক্তব্যের ভিডিও ভাইরাল হয়। সেখানে তাকে বলতে শোনা যায়, “যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব।” তার এমন উসকানিমূলক ও অগণতান্ত্রিক বক্তব্যে রাজনৈতিক অঙ্গন ও জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপির হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন চারবারের সাবেক এই সংসদ সদস্য। তবে ঋণখেলাপির তথ্য গোপন করার অভিযোগে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ তার প্রার্থিতা চ্যালেঞ্জ করেন। ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন মঞ্জুরুল আহসানের মনোনয়ন অবৈধ ঘোষণা করে। পরবর্তীতে তিনি হাইকোর্ট এবং সর্বশেষ আপিল বিভাগে আবেদন করলেও আইনি লড়াইয়ে পরাজিত হন। আজ (মঙ্গলবার) আপিল বিভাগও তার আবেদন খারিজ করে দিলে নির্বাচনে অংশ নেওয়ার পথ চিরতরে বন্ধ হয়ে যায় তাঁর।
উল্লেখ্য, মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হওয়ায় এই আসনে বিএনপির এখন কোনো প্রার্থী নেই। ফলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দেবীদ্বারে জোটের শরিক গণঅধিকার পরিষদের প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি ফল প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ এপ্রিল)
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- ৪.৯ মাত্রার ভূমিকম্পে টের পেল বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- সংসদে তিন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অনুমোদন
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- ঢাবিতে ই-মেইল ভেরিফিকেশন প্রশিক্ষণ মঙ্গলবার
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন