ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
রাষ্ট্র সংস্কারের প্রশ্নে ‘হ্যাঁ’ ভোট চাইলেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র সংস্কারের প্রশ্নে গণভোটকে কেন্দ্র করে ভোটারদের স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জনগণকে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান।
এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মির্জা ফখরুল বলেন, এই গণভোট মূলত সংস্কার চাওয়া ও না চাওয়ার মধ্যকার একটি স্পষ্ট বিভাজন তৈরি করেছে। তার ভাষায়, যারা অতীতে রাষ্ট্র পরিচালনা করেছে তারা আজ আর দেশে নেই। বর্তমান বাস্তবতায় দেশকে সঠিক পথে নিতে হলে কাঠামোগত সংস্কার অপরিহার্য, আর সেই সিদ্ধান্ত নিতেই এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরও বলেন, যারা রাষ্ট্র সংস্কারে বিশ্বাস করেন, তাদের উচিত ‘হ্যাঁ’ ভোট দেওয়া। আর যারা সংস্কার চান না, তারা ‘না’ ভোট দেবেন। বিএনপি ও তার সমর্থকেরা সংস্কারের পক্ষেই অবস্থান নিচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাট এলাকায় আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
সমাবেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে তিনি আশ্বাস দিয়ে বলেন, হিন্দু সম্প্রদায়সহ সকল সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সবসময় পাশে থাকবেন এবং কাউকে তাদের ক্ষতি করতে দেওয়া হবে না।
সাধারণ ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আর মাত্র কয়েক দিনের মধ্যেই জাতি সিদ্ধান্ত নেবে দেশ পুরোনো ধারায় চলবে, নাকি নতুন পথে অগ্রসর হবে। তিনি তরুণ ও আধুনিক নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন।
তিনি বলেন, দেশের নেতৃত্বে তরুণ ও নতুন চিন্তাধারার মানুষের প্রয়োজন। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ