ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ঘরে বসেই চার পদ্ধতিতে জানুন ভোটকেন্দ্র ও ভোটার নম্বর
ডুয়া ডেস্ক: ভোটকেন্দ্র খুঁজে না পাওয়ার ভোগান্তি কমাতে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটারদের জন্য নতুন সুবিধা চালু করেছে নির্বাচন কমিশন। এখন ঘরে বসেই চারটি সহজ উপায়ে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের ঠিকানা জানা যাবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, ভোটারদের তথ্য পাওয়ার প্রক্রিয়া সহজ, দ্রুত ও নির্ভুল করতেই এসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পদ্ধতি এক: স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ
ভোটাররা ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। প্লে স্টোর বা অ্যাপস স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করার পর ড্যাশবোর্ডে প্রবেশ করে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করতে হবে। এরপর ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে গিয়ে এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিলে ভোটার নম্বর, ক্রমিক নম্বর এবং কেন্দ্রের পূর্ণ ঠিকানা দেখা যাবে।
পদ্ধতি দুই: হটলাইন ১০৫
যারা অ্যাপ ব্যবহার করতে স্বচ্ছন্দ নন, তারা সরাসরি ১০৫ নম্বরে কল করে তথ্য জানতে পারবেন। কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এ ক্ষেত্রে ভোটারের জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ জানাতে হবে। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা পাওয়া যাবে।
পদ্ধতি তিন: এসএমএস সেবা
এসএমএসের মাধ্যমেও ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য পাওয়া যাবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC লিখে একটি স্পেস দিয়ে এনআইডি নম্বর টাইপ করে ১০৫ নম্বরে পাঠাতে হবে। কিছুক্ষণের মধ্যেই ফিরতি বার্তায় প্রয়োজনীয় তথ্য জানিয়ে দেওয়া হবে।
পদ্ধতি চার: নির্বাচন কমিশনের ওয়েবসাইট
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করেও ভোটকেন্দ্র সম্পর্কিত তথ্য পাওয়া যাবে। ‘ভোটকেন্দ্র’ মেনুতে গিয়ে নির্বাচনি এলাকা ও উপজেলা বা থানা নির্বাচন করে কেন্দ্রের তালিকা দেখা সম্ভব। এছাড়া এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে সার্চ করলে সরাসরি ভোটার নম্বর ও কেন্দ্রের ঠিকানা পাওয়া যাবে। কেন্দ্রের অবস্থান গুগল ম্যাপে দেখার সুবিধাও রাখা হয়েছে।
নির্বাচন কমিশনের আশা, এই চারটি পদ্ধতি ভোটারদের তথ্য জানার জটিলতা কমিয়ে ভোট প্রদানের আগ্রহ ও অংশগ্রহণ বাড়াবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশিত, দেখুন এখানে