ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ছয় ঘণ্টা পর স্বাভাবিক সিলেটের রেল যোগাযোগ
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ছয় ঘণ্টার ভোগান্তির পর অবশেষে স্বস্তি ফিরেছে সিলেটের রেলযাত্রীদের। মৌলভীবাজারের কমলগঞ্জ এলাকায় একটি ট্রেন বিকলের ঘটনায় স্থবির হয়ে পড়া সিলেটের রেল যোগাযোগ শনিবার সন্ধ্যায় পুনরায় সচল হয়েছে।
রেলওয়ের কর্মকর্তারা জানান, সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় এই বিপর্যয়ের সৃষ্টি হয়। পরে বিকল ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে সরিয়ে নেওয়ার পর সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অংশের রেল চলাচল স্বাভাবিক হয়।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাহাড়িকা এক্সপ্রেসকে শ্রীমঙ্গল স্টেশনে নেওয়া হলে ট্রেন চলাচল আবার শুরু হয় বলে জানিয়েছেন কুলাউড়া রেলস্টেশন মাস্টার মো. রুমান আহমেদ।
তিনি জানান, পাহাড়িকা এক্সপ্রেস বিকল হওয়ায় ঢাকাগামী পারাবত এক্সপ্রেস, ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস, সিলেটগামী পাহাড়িকা এবং চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের সময়সূচিতে বড় ধরনের ব্যাঘাত ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস কমলগঞ্জের মাগুরছড়া এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়।
পরবর্তীতে বিকল্প হিসেবে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন পাঠানো হয়। তবে পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে সেই ইঞ্জিন সংযুক্ত করার সময় আবার হুক ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
এই কারিগরি জটিলতার কারণে টানা প্রায় পাঁচ থেকে ছয় ঘণ্টা সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ কার্যত বন্ধ থাকে। এতে করে বিশেষ করে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
দীর্ঘ চেষ্টার পর ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে নিরাপদে সরিয়ে নেওয়া হলে সন্ধ্যার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয় এবং ধীরে ধীরে অন্যান্য ট্রেন চলাচল শুরু করে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি