ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
ভোটের সংস্কৃতি বদলেছে, ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই: ইসি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ভোটের পরিবেশে ইতিবাচক পরিবর্তনের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, এবার সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই এবং কোনোভাবেই নির্বাচন কমিশন কোনো পক্ষের চাপে নেই।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর সার্কিট হাউজে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার জানান, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন আয়োজনের জন্য সহায়ক পর্যায়ে রয়েছে। পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, আনসারসহ সব বাহিনী প্রস্তুত এবং এবার কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই বলে তিনি আশ্বস্ত করেন।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং প্রায় ১৮ লাখ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী প্রতিজ্ঞাবদ্ধ। মাঠপর্যায়ে সেই মানসিকতারই প্রতিফলন দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের ওপর কোনো রাজনৈতিক বা প্রশাসনিক চাপ নেই। তবে নির্বাচনকে আরও সহজ ও গ্রহণযোগ্য করতে সবার সহযোগিতা প্রয়োজন। নির্বাচনবিরোধী যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে কমিশনের অবস্থান স্পষ্ট বলেও জানান তিনি।
ভোটের পরিবেশ প্রসঙ্গে কমিশনার বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি ও ভোটের আচরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। বড় দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতারা নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে পোস্টার অপসারণ ও নির্ধারিত কর্মসূচি বাতিল করেছেন, যা ইতিবাচক দৃষ্টান্ত।
তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় নেতাদের পারস্পরিক বক্তব্য রাজনৈতিক কৌশলের অংশ। তবে যেকোনো ধরনের সহিংসতা ও হত্যাকাণ্ড কমিশন কঠোরভাবে নিন্দা করে। শহীদ শরিফ ওসমান হাদি হত্যার ঘটনারও নিন্দা জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা অংশ নেন।
সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ