ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দলের ঘোষিত ৩১ দফার মধ্যে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্বাচনি ইশতেহারেও এ বিষয়ে স্পষ্টভাবে প্রতিশ্রুতি রয়েছে। দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও বিকাশ নিশ্চিত করতে আলাদা একটি সংস্কার কমিশন গঠন করা হবে এবং কমিশনের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, ইতোমধ্যে একটি গণমাধ্যম সংস্কার কমিশন গঠিত হয়েছে, যার প্রস্তাবনা বিএনপি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়ার রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে ‘সালাহউদ্দিন আহমদ মিডিয়া সেল’ আয়োজিত 'মিট দ্য প্রেস উইথ সালাহউদ্দিন' অনুষ্ঠানে চকরিয়া ও পেকুয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, সেখানে গণতন্ত্রও দৃঢ় ও সমৃদ্ধ হয়েছে। বর্তমান ডিজিটাল যুগে তথ্য মুহূর্তের মধ্যে বিশ্বব্যাপী ছড়িয়ে যায়। তাই সাংবাদিকদের দায়িত্ব পালন করার সময় সতর্ক থাকা জরুরি, যেন দেশের সম্মান ও ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে অক্ষুণ্ণ থাকে।
তিনি আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণমাধ্যমের উন্মুক্ত পরিবেশ তৈরি হয়, সেই সময় থেকে ইলেকট্রনিক মিডিয়ার বিকাশ ঘটে এবং সংবাদমাধ্যমের জন্য অবারিত সুযোগ সৃষ্টি হয়। কিন্তু গত ১৬-১৭ বছরে রাজনৈতিক প্রভাবের কারণে গণমাধ্যম দলীয়করণের শিকার হয়েছে, যার ফলে দেশের গণতান্ত্রিক কাঠামো বারবার বাধাগ্রস্ত হয়েছে।
গণমাধ্যমের লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকদের প্রধান দায়িত্ব হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া।
সাংবাদিকদের উদ্দেশ্যে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমি সবসময় বলি—সাংবাদিকরা যেন মালিকের চাকরি না করে, বিবেকের চাকরি করেন। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়াই সাংবাদিকতার মূল আদর্শ।”
অনুষ্ঠানে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমানসহ চকরিয়া ও পেকুয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- আইএফআইসি ব্যাংকের অনুদান-বৃত্তি পেলেন ঢাবির ৮০ শিক্ষার্থী
- শিক্ষার্থীদের প্রত্যাশার বিশ্ববিদ্যালয় হবে ডিসিইউ: উপাচার্য