ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
নির্বাচনী প্রচারণায় নরসিংদী যাচ্ছেন এনসিপির দুই শীর্ষ নেতা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-২ আসনে প্রচারণা জোরদার করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরই ধারাবাহিকতায় আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলায় নির্বাচনী মাঠে নামছেন দলের শীর্ষ দুই নেতা।
এদিন নির্বাচনী কর্মসূচিতে অংশ নেবেন এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম এবং দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলীয় সূত্রে জানা গেছে, পলাশ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তারা সরাসরি ভোটারদের সঙ্গে গণসংযোগ করবেন।
প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে পথসভা, সংক্ষিপ্ত সমাবেশ এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচিতে এনসিপির রাজনৈতিক অবস্থান, রাষ্ট্র সংস্কার বিষয়ক ভাবনা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলের অঙ্গীকার তুলে ধরবেন শীর্ষ নেতারা।
এনসিপির নেতারা বলছেন, নরসিংদী-২ আসনটি দলটির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। তাই এই আসনে সাংগঠনিক শক্তি বাড়াতে কেন্দ্রীয় নেতৃত্বের সরাসরি উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সফরের মাধ্যমে মাঠপর্যায়ের সংগঠন আরও গতিশীল হবে এবং ভোটারদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছাবে বলে তারা আশা করছেন।
কেন্দ্রীয় নেতাদের আগমনকে ঘিরে পলাশ উপজেলায় এনসিপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। প্রচারণা সফল করতে ইতোমধ্যে পোস্টার লাগানো, লিফলেট বিতরণ, মাইকিংসহ নানা প্রস্তুতিমূলক কার্যক্রম চালানো হচ্ছে।
দলীয় নেতারা জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচি বাস্তবায়নের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই প্রচারণা কর্মসূচি সফল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী