ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বিমান টিকিট সংকটে তারেক রহমানের রাজশাহী সফর পেছাল
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে অনুষ্ঠিতব্য বিএনপির গুরুত্বপূর্ণ নির্বাচনী সমাবেশের সময়সূচিতে পরিবর্তন এসেছে। পূর্বঘোষিত তারিখে সমাবেশ আয়োজন সম্ভব না হওয়ায় তা একদিন পিছিয়ে আগামী বৃহস্পতিবার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহীতে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেবেন। আগে এই সমাবেশটি ২৮ জানুয়ারি (বুধবার) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
জানা গেছে, ২৮ জানুয়ারির জন্য উড়োজাহাজের টিকিট না পাওয়ায় সমাবেশের তারিখ পরিবর্তন করা হয়। এ ছাড়া অন্য কোনো কারণ নেই বলে দলীয় নেতারা জানিয়েছেন।
নতুন কর্মসূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় রাজশাহী নগরীর হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে—ঐতিহাসিক মাদরাসা ময়দানে—বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট ১৩টি সংসদীয় এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেবেন।
সমাবেশ সফল করতে ইতোমধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে বিএনপি। এ উপলক্ষে গত শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী সদর আসনের প্রার্থী ও সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বাসভবনে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতারা এই সমাবেশকে বৃহৎ ও স্মরণীয় করে তোলার বিষয়ে একমত হন।
রাজশাহী সদর আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, দলীয় চেয়ারম্যান তারেক রহমান নিজেই টেলিফোনে সমাবেশের তারিখ পরিবর্তনের বিষয়টি তাকে অবহিত করেছেন। তিনি জানান, কেবলমাত্র ২৮ জানুয়ারির বিমানের টিকিট না পাওয়ার কারণেই সমাবেশ একদিন পিছিয়ে ২৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত