ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
দেশের মানুষকে স্বাধীনভাবে ভোট দিতে দিন: সারজিস
নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম বলেছেন, নির্বাচনে আগে থেকে নির্ধারিত ‘হেভিওয়েট’ প্রার্থীদের যে ধারণা, তা নতুন বাংলাদেশে আর টিকবে না। বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের বড় বড় ‘সো-কল্ড’ (তথাকথিত) হেভিওয়েট নেতা যারা ছিল, এবার তাদের আপনারা ভূমিধস পতন দেখতে পারবেন ইনশাআল্লাহ।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনি গণসংযোগ ও উঠান বৈঠককালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় ১১ দলীয় জোটের স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
সারজিস আলম বলেন, “চব্বিশের আগস্টের বিপ্লবের চেতনা এখন মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। মানুষ এখন শুধু ১২ ফেব্রুয়ারির অপেক্ষায় আছে। প্রতিটি ভোটার এবার জুলুম, চাঁদাবাজি, দখলদারিত্ব, ক্ষমতার অপব্যবহার এবং মামলা-বাণিজ্যের বিরুদ্ধে তাদের রায় দেবে।”
তিনি আরও বলেন, “বিগত এক বছর তিন মাস ধরে যারা মানুষের ওপর জুলুম চালিয়েছে, তারা এখন নির্বাচনি মাঠে ‘ফেরেশতা’ সাজছে। এ ধরনের গিরগিটি চরিত্রের মানুষদের জনগণ ভালো করেই চিনে রেখেছে। মানুষ হয়তো সবার কথাই শুনবে, কিন্তু ভোট দেওয়ার সময় ঠিকই জায়গামতো (ইনসাফের পক্ষে) ভোট দেবে।”
পুরো বাংলাদেশে ১১ দলীয় জোট বিজয়ী হয়ে সরকার গঠন করবে—এমন আশাবাদ ব্যক্ত করে সারজিস আলম বলেন, “যারা হুমকি-ধমকি বা ভয় দেখিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন, তাদের পতন শেখ হাসিনার চেয়েও ভয়াবহ হবে। দেশের মানুষ এখন সচেতন। তাদের স্বাধীনভাবে ভোট দিতে দিন। মানুষের সিদ্ধান্তে বাধা দিলে আপনাদের সব সম্ভাবনা শেষ হয়ে যাবে।”
উল্লেখ্য, সারজিস আলম পঞ্চগড়-১ আসন থেকে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচনি লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। তার সমর্থনে জোটের নেতা-কর্মীরা এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)