×

ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

জনগণের কল্যাণে অনন্য নজির গড়বে জামায়াত: শফিকুর রহমান

২০২৬ মার্চ ১৭ ১২:৩৭:০৮

জনগণের কল্যাণে অনন্য নজির গড়বে জামায়াত: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের প্রথাগত ভূমিকার বাইরে গিয়ে আর্তমানবতার সেবায় এক অনন্য নজির সৃষ্টি করতে চায় জামায়াতে ইসলামী। দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জানিয়েছেন, কেবল সমালোচনা নয়, জনগণের সরাসরি কল্যাণে পাশে থাকাই হবে তাঁদের মূল লক্ষ্য। মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মিরপুর এলাকায় স্থানীয় অভাবী ও দুঃস্থ পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী (ফুড প্যাকেট) বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এ সময় দেশের সার্বভৌমত্ব ও রাজনৈতিক স্বাধীনতা নিয়ে কঠোর বার্তা দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশের ঘাড়ে আধিপত্যবাদ চাপিয়ে দেওয়া হবে এমন কিছু আমরা মেনে নেবো না৷’ তিনি স্পষ্ট করেন যে, বাংলাদেশ তার স্বকীয়তা রক্ষায় বদ্ধপরিকর এবং কোনো বহিঃশক্তির অনাকাঙ্ক্ষিত প্রভাব বরদাশত করা হবে না।

চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক ও বিগত সময়ের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে জামায়াত আমির এক চাঞ্চল্যকর তথ্য দেন। তিনি বলেন, বিগত দিনে বাংলাদেশের জনগণের জন্য চীনের পাঠানো নানা উপহার বা সহায়তা ‘হাইজ্যাক’ করা হয়েছিল, যা সাধারণ মানুষের হাতে পৌঁছাতে দেওয়া হয়নি। তবে বর্তমান প্রেক্ষাপটে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘চীন বিগত দিনের চেয়ে আরও বেশি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে এটাই আমাদের প্রত্যাশা।’

দেশের অভ্যন্তরীণ উন্নয়ন প্রকল্প বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য নির্ধারণী ‘তিস্তা প্রকল্প’ নিয়ে বড় ঘোষণা দেন বিরোধীদলীয় নেতা। তিনি জানান, দেশের মানুষের স্বার্থে এবং কৃষি ও অর্থনৈতিক নিরাপত্তার প্রয়োজনে তিস্তা প্রকল্প বাস্তবায়নে জামায়াতে ইসলামী যেকোনো ধরণের ত্যাগ স্বীকার করতে বা কঠোর পদক্ষেপ নিতে সম্পূর্ণ প্রস্তুত। জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে তাঁর দল সব সময় অগ্রভাগে থাকবে বলে তিনি অঙ্গীকার করেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত