ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বিদ্যুৎ নিয়ে নতুন নির্দেশনা দিল পিডিবি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) দেশের সরকারি দপ্তরগুলোতে বিদ্যুৎ সাশ্রয় এবং জ্বালানি ব্যবহার দক্ষ করতে নতুন নির্দেশনা জারি করেছে। এতে প্রচলিত বৈদ্যুতিক যন্ত্রের বদলে এলইডি লাইট এবং ইনভার্টার প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, কম বিদ্যুৎ খরচে বেশি আলো দেওয়া এলইডি লাইট ব্যবহার করা, সিঁড়ি, করিডোর ও ওয়াশরুমের মতো কমন স্পেসে মোশন সেন্সরভিত্তিক লাইট স্থাপন করা এবং নিয়মিত লাইট পরিষ্কার রাখা জরুরি। এছাড়া এসি তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখা, দরজা-জানালা বন্ধ রাখা এবং ডাবল গ্লেজড বা লো-ইমিশন গ্লাস ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
কম্পিউটার ও ল্যাপটপকে ‘পাওয়ার সেভিং মোডে’ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যক্তিগত প্রিন্টার বা স্ক্যানারের বদলে কেন্দ্রীয় নেটওয়ার্কভিত্তিক যন্ত্রপাতি ব্যবহারের পরামর্শ রয়েছে। অপ্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
অফিস ভবনের ছাদ বা খালি জায়গায় সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী মোট বিদ্যুৎ চাহিদার অন্তত ৩ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পিডিবি জানিয়েছে, এসব নির্দেশনা বাস্তবায়ন করলে বিদ্যুৎ সাশ্রয় এবং জ্বালানি সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে, যা দেশের অর্থনৈতিক এবং পরিবেশগত উন্নয়নেও সহায়ক হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত