ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
নদীর অস্তিত্ব রক্ষায় আমাদের খাল খনন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে বালু উত্তোলন করে দেশের নদী ও জনপদ ধ্বংস করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, নদী ও পরিবেশ রক্ষায় রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে ঐক্যমত্যে পৌঁছাতে হবে এবং সমৃদ্ধ দেশ গঠনে একযোগে কাজ করতে হবে।
বুধবার (১৮ মার্চ) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় এনসিপি আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর বক্তব্যে বলেন, “যদি নদী থাকে, তবেই খাল থাকবে। সুতরাং নদীর অস্তিত্ব রক্ষায় আমাদের অবশ্যই সেই খালগুলো পুনরায় খনন করতে হবে। উত্তরের তিস্তা থেকে শুরু করে আমাদের পদ্মা, মেঘনা আর যমুনা শুকিয়ে মরুভূমিতে পরিণত হচ্ছে। আবার কোথাও তীব্র ভাঙনে মানুষ সব হারাচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলন নদী আর জনপদকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই অরাজকতা আমাদের চলতে দেওয়া ঠিক হবে না।”
সমসাময়িক রাজনীতি ও প্রশাসনিক সংস্কার প্রসঙ্গে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, “যে কোটা পদ্ধতি বাতিল আর মেধার মূল্যায়নের জন্য আমাদের রাজপথে আন্দোলন করতে হয়েছিল, এখন সেই কোটাতেই ভিসি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে। জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় এখনো সেই পুরোনো নিয়মেই সবকিছু চলছে।”
নিজ জেলার শিক্ষার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, চাঁদপুরে অতীতেও শিক্ষামন্ত্রী ছিলেন এবং এখনো আছেন, কিন্তু শিক্ষার গুণগত মানে কোনো পরিবর্তন হয়নি। সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, “শেখ মুজিবের ছেলে শেখ কামাল ডাকাতি করেছিল। আর এখন রক্ষক নামেই ভক্ষক হয়েছে এই সরকার।” তবে সকল সমালোচনা ছাপিয়ে তিনি সবাইকে সাথে নিয়ে দেশ গড়ার ওপর বিশেষ জোর দেন।
চাঁদপুর সদর উপজেলা এনসিপির সমন্বয়ক তামিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেলী রুশদী এবং জেলা এনসিপির সমন্বয়ক মো. মাহবুব আলম। ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ব্যবসায়ী নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চাঁদপুরের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগেই নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর ফেসবুক পেজে ঘোষণা দিয়েছিলেন যে, এখন থেকে তিনি কোনো অপ্রয়োজনীয় কথা বলবেন না এবং কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করে কথা বলা থেকে বিরত থাকবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে