ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সাদ্দামের মতো পরিণতি যেন কোনো কর্মীর না হয়: রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, যারা কর্মীদের বিপদে পাশে থাকে না, বরং কর্মীদের কাঁধে চড়ে নেতা হয়, তাদের বর্জন করা উচিত। তিনি বলেন, “যে নেতা কর্মীর পরিবারের খবর রাখে না, যার কারণে কর্মীকে কারাগারে যেতে হয় এবং তার স্ত্রী-সন্তানকে বিষ খেয়ে মরতে হয়, আপনারা কি সেই রকম নেতা চান?”
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন।
বাগেরহাটের সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের পারিবারিক ট্র্যাজেডির প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, “সাদ্দাম ছাত্রলীগের কর্মী ছিল, গত ১৫ বছর ছাত্রদলেও এমন অনেক কর্মী ছিল। সাদ্দাম কারাগারে থাকা অবস্থায় তার স্ত্রী ৯ মাসের সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন। কিন্তু তাকে একদিনের জন্য প্যারোলে বের করে আনার মতো কোনো নেতা ছিল না। এমনকি স্ত্রী-সন্তানের মরদেহ দেখার জন্য তাকে মাত্র ৫ মিনিট সময় দেওয়া হয়েছে। এমন পরিণতি যেন বাংলাদেশের কোনো দলের কোনো কর্মীর কপালে না ঘটে।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “গত ১৫ বছর বিএনপির অনেক বড় বড় নেতার মোবাইল ফোন বন্ধ ছিল। তাদের নম্বর ছিল বিদেশি, কর্মীরা যোগাযোগ করতে পারত না। কিন্তু সেই দুঃসময়ে আপনারা আমাকে পাশে পেয়েছিলেন। তাই নেতা নির্বাচন করার সময় সাবধান থাকতে হবে।”
উল্লেখ্য, গত শুক্রবার (২৩ জানুয়ারি) বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী তার ৯ মাসের শিশু সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেন। এই হৃদয়বিদারক ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। রুমিন ফারহানা সেই ঘটনার সূত্র ধরেই রাজনৈতিক নেতাদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু