ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
ডেপুটি স্পিকার পদে প্রার্থী দেয়নি জামায়াত
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদে বিরোধী দলকে প্রার্থী দেওয়ার আহ্বান জানানো হলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো মনোনয়ন জমা দেয়নি। ফলে একমাত্র প্রার্থী হিসেবে সরকার দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল হোসেন ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর পর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে সংসদ নেতার প্রস্তাবে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়।
স্পিকার নির্বাচনের পরপরই ডেপুটি স্পিকারের পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সেখানে সরকার দলীয় প্রার্থী হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল হোসেন নির্বাচিত হন।
এর আগে সংসদের কার্যক্রম শুরু হয় প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে। কারণ, আগের স্পিকার পলাতক এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকায় সংসদ নেতার প্রস্তাবে তিনি অধিবেশনের সভাপতিত্ব করেন। পরে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল পাকিস্তান
- এসএমসি এন্টারপ্রাইজে চাকরি, নিয়োগ পাবেন ৩০ জন
- ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী