ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
বিএনপি থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিএনপির দলীয় পদ থেকে সরে দাঁড়িয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং কায়সার কামাল। সাংবিধানিক পদে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের স্বার্থে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মেজর হাফিজ উদ্দিন আহমেদকে স্পিকার এবং কায়সার কামালকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। নির্বাচিত হওয়ার পরপরই তারা বিএনপির বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেন।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকারের পদকে নির্দলীয় সাংবিধানিক পদ হিসেবে গণ্য করা হয়। এসব পদে দায়িত্ব পালনরত ব্যক্তিরা কোনো রাজনৈতিক দলের সক্রিয় পদে থাকতে পারেন না।
সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি দায়িত্ব পালনের সময় সংসদ সদস্য থাকার যোগ্যতা বজায় রাখতে পারেন না। কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হলে দায়িত্ব গ্রহণের দিন থেকেই তার সংসদ সদস্য পদ শূন্য হয়ে যায়।
এছাড়া সংবিধানের ৭৪ ও ৭৫ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার সংসদ সদস্যদের মধ্য থেকেই নির্বাচিত হন। তবে সংসদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তাদের নিরপেক্ষতা বজায় রেখে দলীয় অবস্থানের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে হয়।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। অন্যদিকে কায়সার কামাল দলটির আইন বিষয়ক সম্পাদক পদ ছেড়েছেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে লেখা পদত্যাগপত্রে হাফিজ উদ্দিন আহমেদ উল্লেখ করেন, সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় দায়িত্ব পালনে নিরপেক্ষতা বজায় রাখতে তিনি স্থায়ী কমিটির সদস্যসহ দলের সব পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়াচ্ছেন।
ডেপুটি স্পিকার কায়সার কামালও একই কারণ উল্লেখ করে বিএনপির দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- বিজ্ঞান কারখানায় জব কার্ড অটোমেশন চালু করল ঢাবি
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো