ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
দেশের বৃহত্তর স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘সংসদে দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন করবো। সবকিছুতে বিরোধিতা নয়, আবার না বুঝে সমর্থনও নয়।’ তিনি আরও উল্লেখ করেন যে, সংখ্যাগরিষ্ঠতার বলে সরকার চাইলে অনেক কিছু করতে পারেন, তবে সংসদে আলোচনার মাধ্যমে এগিয়ে গেলে জাতির উপকার হবে।
বাংলাদেশের স্বাধীনতা ও পরবর্তী প্রাপ্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করে জামায়াত আমির বলেন, ‘বাংলাদেশ দুবার স্বাধীন হলেও জনগণ সুফল পায়নি। দেশের বৃহত্তর স্বার্থে আমরা দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি। আমরা অঙ্গীকার মতো দুটি শপথ নিয়েছি। কিন্তু দুঃখের বিষয় সরকার এখনও শপথ নেয়নি।’ তিনি জুলাই বিপ্লবকে সম্মান করে সংবিধান সংস্কারের বিষয়ে সরকারকে দ্রুত শপথ নেওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেন যে, অন্যথায় জুলাই শহীদদের আত্মদান বৃথা হয়ে যাবে।
সংসদীয় কার্যক্রম পরিচালনায় স্পিকারের ভূমিকা প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেন, ‘সব ব্যাপারে সংসদের অভিভাবক স্পিকার ইনসাফ প্রতিষ্ঠা করবেন এবং বিরোধী দলকে প্রাপ্য সুযোগ দেবেন।’
জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে সরকারের প্রতি জোরালো দাবি জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, ‘জুলাই প্রস্তাবের বাস্তবায়ন পুরোপুরি চাই, সে পরিপ্রেক্ষিতে বিরোধী দলের যেটুকু প্রাপ্য সেটুকু পেলেই চলবে। আমরা আংশিক নয় পুরো প্যাকেজ চাই। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আমাদের অবস্থান সময়মতো দেখতে পাবে জাতি।’
সংবাদ সম্মেলনে জামায়াতের অন্যান্য সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু