ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিতর্কিত বক্তব্য: জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি
নিজস্ব প্রতিবেদক: দলীয় শৃঙ্খলা ও নীতিবহির্ভূত আগাম বক্তব্যের জেরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুককে কঠোরভাবে সতর্ক করেছে তাঁর নিজের দল। প্রধানমন্ত্রী তারেক রহমানের শাসনকাল নিয়ে একটি সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করার পর দলের হাইকমান্ড থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ বুধবার (১১ মার্চ) দলীয় সূত্রে জয়নুল আবদিন ফারুককে সতর্কতামূলক চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানতে পারা গেছে, গত সোমবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একটি ভবিষ্যদ্বাণী করেন জয়নুল আবদিন ফারুক। ওই সভায় তিনি বলেছিলেন, ‘তারেক রহমান ২০২৬ থেকে ৩২ নয়; ৩২ থেকে ২০৩৭ পর্যন্তও প্রধানমন্ত্রী থাকবেন ইনশাআল্লাহ। কারণ সূর্য উঠলেই বুঝা যায় দিন কেমন যাবে। তারেক রহমানের শুরুতেই বুঝে ফেলেছি ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে ছয় বার সংসদে যাওয়ার সুযোগ হয়েছে। তারেক রহমাকে দিয়েই হবে-এ মানুষটি দিয়েই হবে।’
জয়নুল আবদিন ফারুক তাঁর বক্তব্যে আরও দীর্ঘমেয়াদী শাসনকাল উল্লেখ করে বলেন, ‘শুধু ২০৩১ নয়, ২০৩৭ ও ২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন ইনশাআল্লাহ।’ তাঁর এই বক্তব্য গণমাধ্যমে আসার পর বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই একে গণতন্ত্রের জন্য আগাম হুমকিস্বরূপ মনে করে বিরূপ মন্তব্য করেন, যা দলের ভাবমূর্তিকে সংকটে ফেলে।
দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় এবং ভবিষ্যতে এমন বিভ্রান্তিকর মন্তব্য এড়াতে জয়নুল আবদিন ফারুক এমপিকে সতর্ক করা হয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিএনপির নীতি-নির্ধারণী পর্যায় থেকে জানানো হয়েছে যে, জনগণের ভোটের অধিকার নিয়ে লড়াই করা একটি দলে এভাবে আগাম শাসনকালের ঘোষণা দেওয়া কাম্য নয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পে স্কেল নিয়ে ৭ দাবি সরকারি কর্মচারীদের
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য পেলো কুবি
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- ৫৪ জেলায় টিসিবির ডিলার নিয়োগ, আবেদন শুরু ১০ মে
- পে স্কেলের প্রস্তাবিত গ্রেডভিত্তিক বেতন কাঠামো প্রকাশ
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল
- রবির মুনাফায় আকাশচুম্বী প্রবৃদ্ধি, ব্যাকফুটে শিপিং কর্পোরেশন
- বাংলাদেশিদের স্কলারশিপ দেবে যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটি, আবেদন শুরু
- আজ সন্ধ্যায় সাদিক কায়েমের বিয়ে
- ঈদকে সামনে রেখে মুনাফা তুলছেন বিনিয়োগকারীরা
- পদত্যাগ করলেন ঢাবি শিক্ষক মোনামি
- এমপিও শিক্ষকদের ঈদ বোনাস কবে, যা জানা গেল
- ঢাকাসহ ১৭ জেলায় রাতের ঝড়ের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর
- বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৫ চেয়ারম্যান ও ৭ ডিনের পদত্যাগ, নেপথ্যে কী?