ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
‘বোর্ড অব পিসে’ অংশ নেবে না স্পেন
আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা করেছেন, ফিলিস্তিনের গাজায় প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদে দেশটি অংশ নেবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ সত্ত্বেও স্পেন সরাসরি অংশগ্রহণ প্রত্যাখ্যান করেছে। এ খবর জানিয়েছে রয়টার্স।
সানচেজের মতে, এই সিদ্ধান্ত স্পেনের বহুপাক্ষিক নীতি ও জাতিসংঘভিত্তিক ব্যবস্থার প্রতি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এছাড়া বোর্ডে ফিলিস্তিনকে অন্তর্ভুক্ত না করার বিষয়টিও স্পেনের আপত্তির মূল কারণ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ শীর্ষ সম্মেলনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে সানচেজ বলেন, “বোর্ড অব পিসে আমন্ত্রণের জন্য আমরা কৃতজ্ঞ। তবে এতে আমরা অংশ নিচ্ছি না।” তিনি আরও যোগ করেন, “ফিলিস্তিনি কর্তৃপক্ষকে অন্তর্ভুক্ত না করা আমাদের আপত্তির আরেকটি কারণ।”
ওয়াশিংটনের দাবি অনুযায়ী, বোর্ড যুদ্ধবিধ্বস্ত এলাকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও তদারকি, নিরাপত্তা ব্যবস্থার আয়োজন এবং পুনর্গঠন কার্যক্রম সমন্বয়ে সহায়তা করবে। এই ধারণার উৎপত্তি ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা থেকে।
‘বোর্ড অব পিস’ মূলত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে দখলদার ইসরাইলের যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের একটি অংশ। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, বোর্ড গাজার শাসনব্যবস্থা গঠন, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ ও বড় পরিসরে অর্থায়ন তদারক করবে।
তবে বোর্ডের নেতৃত্ব ও সদস্য নির্বাচন সরাসরি ট্রাম্পের নিয়ন্ত্রণে থাকায় এতে নেতানিয়াহুর অন্তর্ভুক্তি বোর্ডের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন উত্থাপন করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত