ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
জন্মদিনে স্মরণ নায়করাজ আব্দুর রাজ্জাককে
বিনোদন ডেস্ক: বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে যাঁর নাম উচ্চারিত হলেই নায়কের সংজ্ঞা নতুন করে লেখা হয়, সেই কিংবদন্তি অভিনেতা ‘নায়করাজ’ আব্দুর রাজ্জাকের আজ ৮৪তম জন্মদিন। ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতায় জন্ম নেওয়া এই অভিনেতা ২০১৭ সালের ২১ আগস্ট আমাদের ছেড়ে গেলেও, রুপালি পর্দায় ও দর্শকের স্মৃতিতে তিনি আজও সমানভাবে জীবন্ত।
সময়টা ছিল ১৯৬৪ সালের ২৬ এপ্রিল। চারদিকে সাম্প্রদায়িক দাঙ্গার উত্তাল পরিবেশ। ঠিক সেই সংকটময় মুহূর্তে এক শুভাকাঙ্ক্ষীর পরামর্শে স্ত্রী ও সন্তানদের সঙ্গে কলকাতা ছেড়ে শরণার্থী হয়ে ঢাকায় আসেন রাজ্জাক। তখন টালিগঞ্জে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় ও বিশ্বজিৎদের মতো তারকাদের একচেটিয়া আধিপত্য সেখানে নিজের অবস্থান তৈরি করা ছিল প্রায় অসম্ভব। ঢাকায় এসে শুরু হয় তার জীবনের নতুন সংগ্রাম।
নায়করাজ হয়ে ওঠার পথ মোটেই সহজ ছিল না। ফার্মগেট এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বসবাস শুরু করেন তিনি। জীবিকার প্রধান অবলম্বন ছিল টেলিভিশনের নাটক। সেই সময়ের কষ্টের দিনগুলোর কথা স্মরণ করে এক সাক্ষাৎকারে রাজ্জাক বলেছিলেন, একটি সাপ্তাহিক নাটকই তাকে টিকিয়ে রেখেছিল। সপ্তাহে মাত্র ৬৫ টাকা পারিশ্রমিক পেতেন তিনি, যা দিয়েই পরিবার চালাতে হতো। সীমাহীন অভাব ও অনিশ্চয়তার মধ্য দিয়েই কেটেছে তার সেই দিনগুলো।
কিশোর বয়সেই মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি নেওয়া রাজ্জাক ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করেন বড় পর্দার জন্য। জহির রায়হানের পরিচালনায় ‘বেহুলা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার সিনেমা যাত্রা শুরু হয়। এরপর সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের অবিসংবাদিত ‘নায়করাজ’। অভিনয়ই ছিল তার জীবনের একমাত্র সাধনা—যার বিনিময়ে পেয়েছেন রাষ্ট্রীয় সম্মান, অসংখ্য পুরস্কার এবং কোটি দর্শকের ভালোবাসা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস