ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ফেব্রুয়ারির শুরুতে মিলছে টানা ৮ দিনের ছুটি
নিজস্ব প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম পাক্ষিক বা ১৫ দিনের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা ছুটির এক অনন্য সুযোগ তৈরি হয়েছে। পবিত্র শবেবরাত এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুই দফায় মোট ৮ দিন ছুটি কাটানোর সম্ভাবনা তৈরি হয়েছে। ক্যালেন্ডারের হিসাব এবং সরকারি ঘোষণা অনুযায়ী, সামান্য কৌশল অবলম্বন করলে মাসের শুরুতেই এই বড় ছুটি উপভোগ করা যাবে।
ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। সেই সুবাদে ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি। এর পরের দিন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) একটি কর্মদিবস। যদি কোনো চাকুরিজীবী ৫ ফেব্রুয়ারি একদিনের ছুটি নিতে পারেন, তবে তিনি ৬ ও ৭ ফেব্রুয়ারির (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটিসহ টানা ৪ দিনের অবকাশ পাবেন।
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দ্বিতীয় দফায় কোনো বাড়তি ছুটি ছাড়াই টানা ৪ দিনের ছুটি নিশ্চিত হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে সরকার ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় টানা ৪ দিন সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন ছাড়াও প্রস্তুতির সুবিধার্থে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, ফলে শ্রমিকরা টানা ৩ দিন ছুটি পাবেন।
উল্লেখ্য, ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী এ বছর মোট ২৮ দিন সরকারি ছুটি রয়েছে। এর বাইরে ধর্মভেদে বিভিন্ন ঐচ্ছিক ছুটির বিধানও রাখা হয়েছে। ফেব্রুয়ারির এই জোড়া ছুটির সুযোগ নিয়ে ইতোমধ্যে অনেক চাকুরিজীবী ভ্রমণের পরিকল্পনা শুরু করেছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ