ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
‘হ্যাঁ’ ভোট মানেই স্বৈরাচারের অবসান: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে আসন্ন গণভোটকে কেন্দ্র করে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসমর্থন দ্রুত বিস্তৃত হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার মতে, সাধারণ মানুষের অংশগ্রহণ ও আগ্রহই প্রমাণ করছে গণভোটে ইতিবাচক সাড়া মিলছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া এলাকায় অবস্থিত বুচাই পাগলার মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি। এর আগে তিনি মাজারে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
শফিকুল আলম বলেন, ‘গণভোটে “হ্যাঁ” ভোটের মাধ্যমে দেশে আর স্বৈরাচার, অনাচার কিংবা অত্যাচারের পুনরাবৃত্তি হবে না। এর মধ্য দিয়ে নাগরিক অধিকার সুরক্ষা ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।’
নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের জটিলতা তৈরি হবে না। তবে ভোট গণনায় কিছুটা সময় লাগতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
প্রেস সচিব ভোটারদের উদ্দেশে বলেন, সবাইকে শান্ত ও ধৈর্যের সঙ্গে ভোট প্রদান ও ভোট-পরবর্তী কার্যক্রমে অংশ নিতে হবে।
মাজারের প্রসঙ্গ টেনে শফিকুল আলম বলেন, বুচাই পাগলার মাজার সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। এ ধরনের স্থাপনায় হামলা বা ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তা নিন্দনীয় অপরাধ।
তিনি স্মরণ করিয়ে দেন, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ‘তৌহিদি জনতা’ পরিচয়দানকারী একদল লোক বুচাই পাগলার মাজারে হামলা চালিয়ে ভাঙচুর করে, যা সামাজিক সম্প্রীতির জন্য উদ্বেগজনক বার্তা বহন করে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)