ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোর তথ্য সংগ্রহের নতুন সময়সীমা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাদের একাডেমিক ও প্রশাসনিক তথ্য জমা দেওয়ার জন্য নতুন সময়সীমা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রায় দুই হাজার কলেজ তথ্য পাঠিয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের জারি করা জরুরি আদেশে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের বিস্তারিত তথ্য কেন্দ্রীয় ডাটা সেন্টারে সংরক্ষণের জন্য বার্ষিক কর্মপরিকল্পনা, প্রতিবেদন ও বিভিন্ন তথ্য অনলাইনে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্যের মধ্যে শিক্ষার পরিবেশ, অবকাঠামো, পরিচালন ব্যবস্থা, গভর্নিং বডির সভা (যদি প্রযোজ্য হয়), শিক্ষক-শিক্ষার্থী তথ্য, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম, অর্থনৈতিক প্রতিবেদন, অডিট ও অধিভুক্তি নবায়ন সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত।
অফিস আদেশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রায় ২০০০ কলেজ তথ্য প্রেরণ করেছে। যেসব কলেজ এখনও তথ্য পাঠায়নি, তাদের আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে নির্ধারিত ছক পূরণ করে তথ্য জমা দিতে হবে।
এতে আরও সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়ে তথ্য না দিলে সংশ্লিষ্ট কলেজের অধিভুক্তি নবায়ন, আসন বৃদ্ধি, গভর্নিং বডি মনোনয়ন (যদি প্রযোজ্য হয়), পরীক্ষা গ্রহণ ও ভর্তি কার্যক্রমসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম স্থগিত করা হতে পারে। কলেজগুলোকে http://collegeportal.nu.ac.bd ওয়েবসাইটে লগইন করে CMES লিংকে ক্লিক করে তথ্য ফরম পূরণ করতে বলা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- কলকাতার হোটেলে আগুনে নি'হত ৯, শনাক্ত ৫ বাংলাদেশিসহ ৬ জন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- সিরাত না জানায় ইসলামকে কঠিন ধর্ম হিসেবে তুলে ধরছি: আজহারী
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- কলকাতা অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়