ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রাস্তাঘাটে জোভানকে তেড়ে এল ‘পাগলী’, ভিডিও ভাইরালের নেপথ্যে কী?
বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। সম্প্রতি ফেসবুকে প্রকাশিত তার একটি ভিডিওতে দেখা যায়, এলোমেলো চুল, ধুলোমাখা মুখ আর অপরিচ্ছন্ন পোশাকে এক মানসিক ভারসাম্যহীন নারীর সঙ্গে তার উপস্থিতি। ভিডিওটি প্রকাশের পরপরই তা নেটিজেনদের মধ্যে কৌতূহল ও আলোচনার জন্ম দেয়।
ভিডিওর শুরুতে হঠাৎ করেই ওই নারীর আবির্ভাবে অনেক দর্শকই বিভ্রান্ত হয়ে পড়েন। কিছুক্ষণ পর মোটরসাইকেল নিয়ে দৃশ্যে প্রবেশ করেন জোভান। প্রথম দেখায় নারীটির পরিচয় বুঝতে না পারলেও ভালোভাবে লক্ষ্য করলে স্পষ্ট হয়, মানসিক ভারসাম্যহীন নারীর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।
পরবর্তীতে জানা যায়, এটি কোনো বাস্তব ঘটনার ভিডিও নয়; বরং একটি নাটকের শুটিংয়ের অংশ। নাটকের একটি দৃশ্য হিসেবেই ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন জোভান। মজার ভঙ্গিতে ক্যাপশনে তিনি লেখেন, ‘ছেমরি পাগল নাকি? আমারে কয় খাইয়া লাইবো!’
ভিডিওতে দেখা যায়, কেয়া পায়েল অভিনীত চরিত্রটি দাবি করেন কেউ তার দিকে বল ছুড়ে মেরেছে এবং সে এর বিচার চায়। এমন সময় মোটরসাইকেলে করে ঘটনাস্থলে পৌঁছান জোভান। তাকে দেখেই কেয়ার চরিত্রটি উত্তেজিত হয়ে ওঠে এবং অস্বাভাবিক আচরণ শুরু করে।
ধারণা করা হচ্ছে, জোভান ও কেয়া পায়েলের এই দৃশ্য একটি নতুন নাটকের অংশ। তবে নাটকটির নাম বা মুক্তির সময়সূচি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
ভিডিওটি প্রকাশের পর দর্শকদের প্রতিক্রিয়া ছিল চোখে পড়ার মতো। অনেকেই মন্তব্য করেছেন, প্রথমে তারা কেয়া পায়েলকে চিনতেই পারেননি। অনুরাগীরা বিশেষভাবে অভিনেত্রীর মেকআপ, চরিত্র রূপান্তর ও অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন, যা ভিডিওটিকে আরও আলোচিত করে তুলেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর