ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
দুবাইয়ে আটকা শুভশ্রী-নার্গিসসহ একঝাঁক তারকা
বিনোদন ডেস্ক: মধ্যপ্রাচ্যের আকস্মিক রণংদেহি পরিস্থিতির কোপ এবার বিনোদন জগতেও। আকাশপথ কার্যত স্থবির হয়ে পড়ায় দুবাইয়ের মাটিতে আটকা পড়েছেন ভারত ও কলকাতার প্রথম সারির একাধিক তারকা। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী থেকে শুরু করে বলিউডের নার্গিস ফাকরি ও হানি সিংয়ের মতো নামজাদা ব্যক্তিত্বরা এখন সেখানে ঘরবন্দি দশায় দিন কাটাচ্ছেন।
জানা গেছে, ছেলে ইউভানের পরীক্ষার ঝক্কি কাটিয়ে তাকে নিয়ে দুবাইয়ের পাম জুমাইরাতে ঘুরতে গিয়েছিলেন শুভশ্রী। গত শনিবার সেখানে পৌঁছানোর পরই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। গত রোববার থেকে হোটেলের বাইরে বের হওয়া তাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে। ফলে ছেলেকে নিয়ে চরম বিড়ম্বনায় পড়েছেন এই টলি-অভিনেত্রী।
দুবাইয়ের এই প্রতিকূল পরিবেশে চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন নার্গিস ফাকরিও। সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে এই অভিনেত্রী লেখেন, আতঙ্কে তার চোখের পাতা এক হচ্ছে না। ইনস্টাগ্রাম স্টোরিতে নির্ঘুম রাত আর দুশ্চিন্তার কথা শেয়ার করে ভক্তদের কাছে নিজের ভীতির কথা তুলে ধরেছেন তিনি।
এদিকে মেক্সিকো সফর শেষ করে ভারতে ফেরার পথে দুবাইয়ে ট্রানজিট নিয়েছিলেন জনপ্রিয় র্যাপার হানি সিং। কিন্তু সংঘাতময় পরিস্থিতির কারণে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তিনি গন্তব্যে পৌঁছাতে পারেননি। গত রোববার (৩ মার্চ) নিজের ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তার মাধ্যমে ভক্তদের এই দুঃসংবাদ দেন হানি সিং।
বিপাকে পড়েছেন বলিউডের ইশা গুপ্তা এবং শাকিবের ‘বরবাদ’ সিনেমার নায়িকা সোনাল চৌহানও। দুবাইয়ে আটকে পড়ে তারা এখন এক অনিশ্চিত সময় পার করছেন। শুধু দুবাই নয়, মধ্যপ্রাচ্যের আকাশপথ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় সুদূর প্যারিসে আটকা পড়েছেন টলিউড অভিনেত্রী সন্দীপ্তা সেন। বর্তমানে সেখানে অবস্থানরত সন্দীপ্তা দেশে ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন।
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির আবহাওয়া আর বৈরী পরিস্থিতির কারণে এসব তারকাদের দেশে ফেরা এখন পুরোপুরি অনিশ্চিত। কবে নাগাদ আকাশপথ স্বাভাবিক হবে এবং তারা নিজ দেশে ফিরতে পারবেন, তা নিয়ে এখন পর্যন্ত কোনো সঠিক বার্তা পাওয়া যায়নি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?