ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
অসুস্থ হয়ে হাসপাতালে ফজলুর রহমান বাবু
বিনোদন ডেস্ক: হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবুকে। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
গত ১৬ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার প্রয়োজনে অন্য একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে।
চিকিৎসকদের পরামর্শে ১৯ ফেব্রুয়ারি তার ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। অভিনেতার শারীরিক অবস্থার বিষয়ে প্রথম তথ্য জানান নাট্য নির্মাতা ও সংগঠক কামরুজ্জামান সাগর।
সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, অস্ত্রোপচারের পর বাবু এখন আগের তুলনায় কিছুটা স্থিতিশীল আছেন। তবে পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরতে তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে। তার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
১৯৯১ সালে কাজী নজরুল ইসলাম-এর উপন্যাস অবলম্বনে নির্মিত ‘মৃত্যুক্ষুধা’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক হয় বাবুর। ২০০০ সালে ‘বিহঙ্গ’ চলচ্চিত্র দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ‘মনপুরা’, ‘অজ্ঞাতনামা’, ‘স্বপ্নজাল’, ‘হালদা’ ও ‘ফাগুন হাওয়ায়’-সহ অসংখ্য দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত