ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
ইকলিকে নিয়ে আলভীর আবেগি পোস্ট ভাইরাল
বিনোদন ডেস্ক: স্ত্রী হারানোর শোকের মাঝে অভিনেতা জাহের আলভীর একটি দীর্ঘ ফেসবুক স্ট্যাটাস নিয়ে তোলপাড় চলছে নেটদুনিয়ায়। প্রয়াত স্ত্রী আফরা ইভনাথ খান ইকরাকে ‘ইকলি’ সম্বোধন করে যে আবেগ তিনি ঝরিয়েছেন, তা সাধারণ মানুষের কাছে সহানুভূতির বদলে জন্ম দিয়েছে চরম ক্ষোভের। পরকীয়া আর মামলার জাঁতাকলে পিষ্ট এই অভিনেতার এমন ‘আবেগি বয়ানের’ বিপরীতে নেটিজেনরা রীতিমতো রণদেহী মূর্তি ধারণ করেছেন।
আলভী তার পোস্টে এক কাল্পনিক কথোপকথনের আশ্রয় নিয়েছেন। নিজের অব্যক্ত কথাগুলো তুলে ধরে তিনি লিখেছেন, ‘ইকলি, তোকে একটা প্রশ্ন করি? কোন একদিন তোর কাছে এসে উত্তরটা শুনে নিব! আচ্ছা, আজকে তোর জায়গায় যদি আমি চলে যেতাম, তখনো কি সমগ্র পৃথিবী তোর বিরুদ্ধে চলে যেত! তোকে টেনে হিচড়ে নীচে নামানোর চেষ্টা করত? তখনো কি সবাই আমাদের রিযিককে নিয়ে মায়া কান্না করত? এতই যদি রিযিকের জন্য ওদের মায়া কাজ করত, তাহলে ওরাও কি পারত এভাবে ওর ভবিষ্যতের কথা না ভেবে তোকে নোংরাভাবে এক্সপোজ করতে? নাকি ভাবত, ছেলেটা বড় হয়ে এসব দেখলে মেন্টালি আনস্ট্যাবল হয়ে যাবে। তখনো কি আমার বন্ধুরা প্রয়োজনের চেয়ে বেশি মিথ্যে বলে সাধারণ মানুষের মাঝে তোকে খারাপের চেয়ে খারাপ বানাত?’
বাস্তব জগত থেকে পালানোর এক প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়ে এরপর তিনি আরো লেখেন, ‘খুব শিগগিরই তোর সাথে কোন এক পাহাড়ের চূড়ায় বসে, গল্প করতে করতে শুনে নিব তোর কাছ থেকে। শুনব কেমন লাগছিলো তোর, আমার আগে চলে এসে এই মিথ্যে জগতের লীলা খেলা! তৃপ্তি পেয়েছিলি খুব? রাগ করব, অভিমান করব, আবার তুই সরি বলবি, আমি জড়িয়ে ধরে ইটস ওকে বলব। সন্ধ্যা হয়ে আসবে, আবার দুইজন হারিয়ে যাব।’
ইকরার ঘরোয়া নাম ‘ইকলি’ ধরে ডাকা এই পোস্টটি শেয়ার হওয়ার পরই বিতর্কের দাবানল জ্বলে ওঠে। মন্তব্যের ঘরে হাজার হাজার নেটিজেন অভিনেতাকে ‘ভণ্ড’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আক্রমণ করেন। সমালোচকদের মতে, নিজের চারিত্রিক স্খলন আর আইনি জটিলতা থেকে জনমত ভিন্ন খাতে নিতেই আলভী এই আবেগের নাটক সাজিয়েছেন। প্রবল প্রতিবাদের মুখে একপর্যায়ে আলভী তাঁর ফেসবুক পেজের মন্তব্যের ঘর বন্ধ করে দিলেও স্ক্রিনশটের মাধ্যমে সেই পোস্ট এখন বিভিন্ন গ্রুপে ভাইরাল।
উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি ইকরার রহস্যময় মৃত্যু এবং এরপর থেকে আলভীর সহকর্মী ইফফাত আরা তিথির সাথে তাঁর কথিত পরকীয়ার খবর বিনোদন জগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ইকরার বাবা কবির হায়াত খান ইতোমধ্যে পল্লবী থানায় একটি মামলা করেছেন, যেখানে আলভীর বিরুদ্ধে তাঁর মেয়েকে মানসিক নির্যাতনের মাধ্যমে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে আলভীর এই ভার্চুয়াল বিলাপ সাধারণ মানুষের কাছে স্রেফ দায় এড়ানোর কৌশল হিসেবেই গণ্য হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- ঋণ জটিলতা ও লোকসানের পাহাড়, তবুও রহস্যজনকভাবে বাড়ছে কোম্পানির শেয়ারদর
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী